📄 অহংকার
হজরত সাদ রা. নিজ ছেলেকে বলেন, হে বৎস! অহংকার থেকে বেঁচে থাকবে। আর মানুষ কীভাবেই-বা অহংকার করতে পারে, অথচ তার সৃষ্টি হয়েছে এক ফোঁটা বীর্য থেকে।
টিকাঃ
[৩৯৯] আল-ইকদুল ফারিদ, ২/১৮৫
📄 অস্থায়ী
হজরত সাদ রা. তার ছেলেকে বলেন, হে বৎস! যদি তুমি ধনাঢ্যতা চাও তাহলে তা অল্পেতুষ্টির মধ্যে তালাশ করো। কারণ অল্পেতুষ্টি এমন এক সম্পদ, যা কখনো শেষ হওয়ার নয়। সাবধান! লোভ-লালসা করবে না। কারণ তা উপস্থিত দারিদ্র্য। কারও থেকে কখনো কোনো ধরনের আকাঙ্ক্ষা রাখবে না। কারণ তুমি যে বিষয়ে মানুষ থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ অবশ্যই তার প্রতি তোমাকে অমুখাপেক্ষী করে দেবেন। সে বিষয়ের প্রয়োজন তোমার হবে না।
টিকাঃ
[৪০০] আল-ইকদুল ফারিদ, ৩/১৬৪