📄 পরামর্শ
তালহা রা. বলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিষয়ে কখনো কোনো কৃপণের সাথে পরামর্শ করবে না। যুদ্ধের বিষয়ে কোনো ভীতুর সাথে এবং কোনো মেয়ের ব্যাপারে কোনো যুবকের সাথে পরামর্শ করবে না。
টিকাঃ
[৩৮৩] কানযুল উম্মাল, ৩/৭৯০, ক্রমিক নম্বর, ৮৭৭৩
📄 মানুষের সাথে ওঠাবসা
তালহা ইবনে উবাইদুল্লাহ রা. বলেন, যে ব্যক্তি চায় যে, লোকেরা তার দোষত্রুটি সম্পর্কে না জানুক, সে যেন ঘরেই বসে থাকে। আর যে ব্যক্তি মানুষের সাথে ওঠাবসা করে তার অজান্তেই তার দ্বীন-ধর্ম হ্রাস পায়。
টিকাঃ
[৩৮৪] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, ১৫৪
📄 দানশীলতা এবং কার্যপরায়ণতা
তালহা রা. বলেন, কৃপণরা যেভাবে সম্পদের প্রতি টান অনুভব করে থাকে আমরাও সে ধরনের টান অনুভব করি। কিন্তু আমরা নিজেদের নফসের ওপর কর্তৃত্ব খাটিয়ে থাকি。
টিকাঃ
[৩৮৫] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/৩৩