📄 তাদের ছায়াতলে আমি থাকতে চাই
আবু উবাইদা রা. বলেন, সাদা-কালো, গোলাম-স্বাধীন, আরব-অনারব নির্বিশেষে যে-কারও ব্যাপারে যদি আমি জানতে পারি যে, সে আমার চেয়ে অধিক মুত্তাকি, তবে আমি তার ছায়াতলে থাকতেই পছন্দ করি。
টিকাঃ
[৩৭৮] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৩০
📄 দুষ্টু প্রকৃতির দৃষ্টান্ত
আবু উবাইদা রা. বলেন, মুমিনের অন্তর হলো চড়ুইপাখির মতো, যা প্রতিদিন দিগদিগন্তে ঘোরাফেরা করে。
টিকাঃ
[৩৭৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১০০
📄 যদি আমি এমন হতাম
আবু উবাইদা রা. বলেন, যদি আমি কোনো ভেড়া-বকরি হতাম আর লোকেরা আমাকে জবাই করে গোশতগুলো খেয়ে ফেলত, চুমুক দিয়ে দিয়ে গোশতের ঝোল পান করত, তাহলে কত ভালো হতো!'
টিকাঃ
[৩৮০] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৩০
📄 নফসের হিসাবনিকাশ
আবু উবাইদা রা. একবার লোকদের ইমামতি করেন। নামাজ শেষ করেই তিনি তাদের বলেন, সালাম ফেরানো পর্যন্ত শয়তান আমার পেছনে লেগেই ছিল। তার কুমন্ত্রণার কারণে আমার মনে হচ্ছিল, (ইমাম হয়ে) হয়তো আমি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ বনে গেছি। তাই আজ প্রতিজ্ঞা করলাম, আর কখনো ইমামতি করব না。
টিকাঃ
[৩৮১] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/১৯৮