📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 ভালো আমলের প্রভাব

📄 ভালো আমলের প্রভাব


আবু উবাইদা রা. বলেন, জেনে রাখুন, এমন বহু মানুষ রয়েছে যাদের কাপড়চোপড় ধবধবে সাদা কিন্তু তাদের দ্বীন-ধর্ম সম্পূর্ণ ময়লা-দুর্গন্ধযুক্ত!
জেনে রাখুন, এমন বহু মানুষ রয়েছে, যারা নিজেদের নফসকে সম্মান করতে গিয়ে আসলে তাকে অপদস্থ করে যাচ্ছে।
আপনারা অতীতের গুনাহসমূহকে নতুন নতুন ভালো আমলের মাধ্যমে মোচন করতে থাকুন। কেউ যদি এত অধিক পরিমাণ মন্দ কাজ করে যে, তাতে তার এবং আকাশের মধ্যবর্তী জায়গাও পূর্ণ হয়ে যায়, এরপর ভালো আমল করে, তাহলে সেই ভালো আমলটি তার মন্দ কাজেরও ঊর্ধ্বে উঠে যেতে পারে এবং মন্দ কাজটিকে ঢেকে ফেলতে পারে。

টিকাঃ
[৩৭৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১০০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 তাদের ছায়াতলে আমি থাকতে চাই

📄 তাদের ছায়াতলে আমি থাকতে চাই


আবু উবাইদা রা. বলেন, সাদা-কালো, গোলাম-স্বাধীন, আরব-অনারব নির্বিশেষে যে-কারও ব্যাপারে যদি আমি জানতে পারি যে, সে আমার চেয়ে অধিক মুত্তাকি, তবে আমি তার ছায়াতলে থাকতেই পছন্দ করি。

টিকাঃ
[৩৭৮] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৩০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 দুষ্টু প্রকৃতির দৃষ্টান্ত

📄 দুষ্টু প্রকৃতির দৃষ্টান্ত


আবু উবাইদা রা. বলেন, মুমিনের অন্তর হলো চড়ুইপাখির মতো, যা প্রতিদিন দিগদিগন্তে ঘোরাফেরা করে。

টিকাঃ
[৩৭৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১০০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 যদি আমি এমন হতাম

📄 যদি আমি এমন হতাম


আবু উবাইদা রা. বলেন, যদি আমি কোনো ভেড়া-বকরি হতাম আর লোকেরা আমাকে জবাই করে গোশতগুলো খেয়ে ফেলত, চুমুক দিয়ে দিয়ে গোশতের ঝোল পান করত, তাহলে কত ভালো হতো!'

টিকাঃ
[৩৮০] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৩০

ফন্ট সাইজ
15px
17px