📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 মুনাফিকদের সাহচর্য

📄 মুনাফিকদের সাহচর্য


আলি রা. ছেলে হাসান রা.-কে বলেন, হে বৎস! জেনে রাখো, দ্বীনের মূল বিষয় রয়েছে মুত্তাকিদের সাহচর্য অবলম্বনে। পূর্ণাঙ্গ ইখলাস রয়েছে হারাম থেকে বিরত থাকার মাঝে। আর সর্বোত্তম কথা হলো তাই যা ব্যক্তি বাস্তবায়ন করে দেখায়। কেউ তোমার নিকট ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দাও। তোমার ভাই তোমার অবাধ্যতা করলেও তার আনুগত্য করে যাও। আর সে তোমার প্রতি রূঢ় আচরণ করলেও তার সাথে সম্পর্ক রক্ষা করো。

টিকাঃ
[৩৭০] কানযুল উম্মাল, ১৬/২৬৯, ক্রমিক নম্বর, ৪৪৩৯৯

ফন্ট সাইজ
15px
17px