📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মহানুবব আচরণ

📄 মহানুবব আচরণ


আলি রা. বলেন, এমন মুসলমানের প্রতি বড় আশ্চর্যবোধ করি, যার কাছে তার মুসলিম ভাই কোনো প্রয়োজনে আসে কিন্তু সে নিজেকে তার উপকার করার যোগ্যই মনে করে না। অথচ যদি সে এতে সাওয়াবের আশা না রাখে আর জাহান্নামের শাস্তিরও ভয় না করে তবুও তো উচিত ছিল, মহানুভবতার পরিচয় দেওয়া। কারণ এটা তাকে মুক্তির পথ দেখাতে পারে।''

টিকাঃ
[৩৫৯] ইহইয়াউ উলুমিদ্দিন, ৩/৭১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সৎকাজের আদেশ করা

📄 সৎকাজের আদেশ করা


আলি রা. বলেন, সর্বোত্তম আমল হলো সৎকাজের আদেশ করা, অসৎকাজ থেকে নিষেধ করা এবং পাপাচারীদের প্রতি ঘৃণা পোষণ করা। সৎকাজের আদেশ করলে মূলত মুমিনদেরকেই শক্তিশালী করে তোলা হয় আর অসৎকাজের নিষেধে মুনাফিকরা অপমানিত হয়。

টিকাঃ
[৩৬০] তানবিহুল গাফিলিন, পৃ. ৬৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 লেনদেনের বিধিমালা

📄 লেনদেনের বিধিমালা


আলি রা. বলেন, ব্যবসায়ী যদি ফকিহ না হয় তাহলে আশঙ্কা রয়েছে, সে অবশ্যই একসময় সুদি কারবারে জড়িয়ে পড়বে。

টিকাঃ
[৩৬১] তানবিহুল গাফিলিন, পৃ. ৩৫৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুনিয়াবিমুখ ব্যক্তিরা

📄 দুনিয়াবিমুখ ব্যক্তিরা


আলি রা. বলেন, দুনিয়াবিমুখ লোকেরা জমিনকে নিজেদের শয্যা বানিয়েছে। মাটিকে বানিয়েছে বিছানা। আর পানিকে বানিয়েছে শরবত।
জেনে রাখো, যে ব্যক্তি আখেরাতের প্রত্যাশী হয়ে থাকে সে প্রবৃত্তির লালসা থেকে নিজেকে বিরত রাখে। আর যে ব্যক্তি জাহান্নামের প্রতি ভয় রাখে সে হারাম ক্ষেত্র থেকে ফিরে আসে। যে ব্যক্তি জান্নাত তালাশ করে সে দ্রুত আল্লাহর বিধিনিষেধের আনুগত্য করে। আর যে ব্যক্তি দুনিয়াবিমুখ হয়, বিপদ-মুসিবত তার জন্য সহজ হয়ে যায়。

টিকাঃ
[৩৬২] আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৮/৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00