📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ভয় এবং আশার মধ্যকার ভারসাম্য

📄 ভয় এবং আশার মধ্যকার ভারসাম্য


আলি রা. তার এক সন্তানকে বলেন, তুমি আল্লাহকে এমনভাবে ভয় করবে যে, তুমি যদি গোটা দুনিয়াবাসীর সকল পুণ্যকাজ নিয়ে তাঁর কাছে হাজির হও তবুও তিনি তা নাও গ্রহণ করতে পারেন, এই অনুভূতি রাখবে। এর পাশাপাশি আল্লাহ তাআলার নিকট এমন আশা পোষণ করবে যে, যদি তুমি গোটা দুনিয়াবাসী সকলের মন্দ কাজ নিয়েও তাঁর নিকট হাজির হও তবুও চাইলে তিনি তোমাকে ক্ষমা করে দিতে পারেন।

টিকাঃ
[৩৫১] ইহইয়াউ উলুমিদ্দিন, ৫/১৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 চারটি সময়

📄 চারটি সময়


আলি রা. বলেন, বুদ্ধিমানের উচিত দিবসের চারটি সময়কে নিজের জন্য বরাদ্দ করে রাখা, একটা সময়ে সে আপন রবের সাথে একান্তে আলাপ করবে। আরেকটা সময়ে সে নিজের হিসাবনিকাশ করবে। আরেক সময়ে সে আলেমদের সান্নিধ্যে যাবে, যারা তার দ্বীন-দুনিয়ার অবস্থা পর্যবেক্ষণ করে তাকে উপদেশ দেবে। আরেকটা সময়ে সে ব্যক্তিগত বিষয়াদি নিয়ে ব্যস্ত থাকবে।

টিকাঃ
[৩৫২] তানবিহুল গাফিলিন, পৃ. ১৬৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পূঙ্খানুপুঙ্খভাবে হক উসুল

📄 পূঙ্খানুপুঙ্খভাবে হক উসুল


আলি রা. বলেন, আল্লাহর শপথ! সম্ভ্রান্ত কেউ কখনো পুঙ্খানুপুঙ্খভাবে নিজের হক উসুল করে না।

টিকাঃ
[৩৫৩] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/৩৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মৃত্যু হলো এক ঢাল

📄 মৃত্যু হলো এক ঢাল


এক ব্যক্তি হজরত আলি রা.-কে বলে, তুমি তোমার পাহারার ব্যবস্থা করো। কারণ মুরাদ গোত্রের লোকেরা তোমাকে হত্যা করতে চায়। আলি রা. উত্তরে বলেন, নিশ্চয়ই মানুষের সাথে দুইজন ফেরেশতা নিয়োজিত রয়েছেন, যারা তাকে সেসব আপদ-বিপদ থেকে রক্ষা করে থাকেন, তাকদিরে যার কথা লেখা নেই। আর যখন তাকদিরের লিখন চলে আসে তখন তারা রাস্তা উন্মুক্ত করে দেন। জেনে রাখো, মৃত্যুই হলো এক শক্তিশালী ঢাল।

টিকাঃ
[৩৫৪] তাবাকাতে ইবনে সাদ, ৩/২০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00