📄 ছয়টি ভ্রান্ত
আলি রা. বলেন, সকল ধরনের ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন হয়ে যাবে তবে সেই বন্ধন অটুট থাকবে, যা লোভ-লালসার ওপর প্রতিষ্ঠিত নয়。
টিকাঃ
[৩৪৯] কানযুল উম্মাল, ১৬/২৬৯, ক্রমিক নম্বর, ৪৪৩৯৮
📄 গুনাহ এবং আল্লাহর রহমত
আলি রা. বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যদি কারও কোনো গুনাহ গোপন করেন তাহলে তিনি পরকালে সেটা আরও আগেই গোপন রাখবেন। গুনাহের কারণে যদি দুনিয়াতে কাউকে শাস্তি দেওয়া হয় তাহলে পরকালে সেই কারণে তিনি দ্বিতীয়বার শাস্তি প্রদান করবেন না。
টিকাঃ
[৩৫০] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/৪৩৪
📄 ভয় এবং আশার মধ্যকার ভারসাম্য
আলি রা. তার এক সন্তানকে বলেন, তুমি আল্লাহকে এমনভাবে ভয় করবে যে, তুমি যদি গোটা দুনিয়াবাসীর সকল পুণ্যকাজ নিয়ে তাঁর কাছে হাজির হও তবুও তিনি তা নাও গ্রহণ করতে পারেন, এই অনুভূতি রাখবে। এর পাশাপাশি আল্লাহ তাআলার নিকট এমন আশা পোষণ করবে যে, যদি তুমি গোটা দুনিয়াবাসী সকলের মন্দ কাজ নিয়েও তাঁর নিকট হাজির হও তবুও চাইলে তিনি তোমাকে ক্ষমা করে দিতে পারেন।
টিকাঃ
[৩৫১] ইহইয়াউ উলুমিদ্দিন, ৫/১৫
📄 চারটি সময়
আলি রা. বলেন, বুদ্ধিমানের উচিত দিবসের চারটি সময়কে নিজের জন্য বরাদ্দ করে রাখা, একটা সময়ে সে আপন রবের সাথে একান্তে আলাপ করবে। আরেকটা সময়ে সে নিজের হিসাবনিকাশ করবে। আরেক সময়ে সে আলেমদের সান্নিধ্যে যাবে, যারা তার দ্বীন-দুনিয়ার অবস্থা পর্যবেক্ষণ করে তাকে উপদেশ দেবে। আরেকটা সময়ে সে ব্যক্তিগত বিষয়াদি নিয়ে ব্যস্ত থাকবে।
টিকাঃ
[৩৫২] তানবিহুল গাফিলিন, পৃ. ১৬৪