📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 বক্তা কী বলেছে সেটা গুরুত্বপূর্ণ

📄 বক্তা কী বলেছে সেটা গুরুত্বপূর্ণ


আলি রা. বলেন, কে বলল সেটা দেখার প্রয়োজন নেই বরং দেখুন সে কী বলছে。

টিকাঃ
[৩৪৮] কানযুল উম্মাল, ১৬/২৬৯, ক্রমিক নম্বর, ৪৪৩৯৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 ছয়টি ভ্রান্ত

📄 ছয়টি ভ্রান্ত


আলি রা. বলেন, সকল ধরনের ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন হয়ে যাবে তবে সেই বন্ধন অটুট থাকবে, যা লোভ-লালসার ওপর প্রতিষ্ঠিত নয়。

টিকাঃ
[৩৪৯] কানযুল উম্মাল, ১৬/২৬৯, ক্রমিক নম্বর, ৪৪৩৯৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 গুনাহ এবং আল্লাহর রহমত

📄 গুনাহ এবং আল্লাহর রহমত


আলি রা. বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যদি কারও কোনো গুনাহ গোপন করেন তাহলে তিনি পরকালে সেটা আরও আগেই গোপন রাখবেন। গুনাহের কারণে যদি দুনিয়াতে কাউকে শাস্তি দেওয়া হয় তাহলে পরকালে সেই কারণে তিনি দ্বিতীয়বার শাস্তি প্রদান করবেন না。

টিকাঃ
[৩৫০] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/৪৩৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 ভয় এবং আশার মধ্যকার ভারসাম্য

📄 ভয় এবং আশার মধ্যকার ভারসাম্য


আলি রা. তার এক সন্তানকে বলেন, তুমি আল্লাহকে এমনভাবে ভয় করবে যে, তুমি যদি গোটা দুনিয়াবাসীর সকল পুণ্যকাজ নিয়ে তাঁর কাছে হাজির হও তবুও তিনি তা নাও গ্রহণ করতে পারেন, এই অনুভূতি রাখবে। এর পাশাপাশি আল্লাহ তাআলার নিকট এমন আশা পোষণ করবে যে, যদি তুমি গোটা দুনিয়াবাসী সকলের মন্দ কাজ নিয়েও তাঁর নিকট হাজির হও তবুও চাইলে তিনি তোমাকে ক্ষমা করে দিতে পারেন।

টিকাঃ
[৩৫১] ইহইয়াউ উলুমিদ্দিন, ৫/১৫

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية