📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 গর্দভরা জনসাধারণের সামনে না আসার সমস্যা

📄 গর্দভরা জনসাধারণের সামনে না আসার সমস্যা


আলি রা. বলেন, গভর্নররা যদি জনসাধারণের সামনে না আসেন, যদি তারা তাদের থেকে দূরে থাকেন, তাহলে এতে জনগণের সাথে তাদের সম্পর্কের অবনতি ঘটবে। আরেকটা বিষয় হচ্ছে, এর ফলে জনগণের অবস্থা তাদের নিকট অজানা রয়ে যায়, ফলে জনগণের যোগ্য বড়রা তাদের কাছে দুর্বল ঠেকতে থাকে আর ছোটরা তাদের চোখে সম্মানিত হয়ে যায়। ভালোকে তারা মন্দ মনে করে আর মন্দকে ভালো মনে করে। এভাবে তারা বাতিলের সাথে হকের মিশ্রণ ঘটিয়ে ফেলে।
গভর্নর তো একজন সাধারণ মানুষ। জনগণের সাথে ওঠাবসা ব্যতীত তিনি কখনো তাদের সম্পর্কে অবগত হতে পারেন না। তা ছাড়া জনগণের চেহারায় তো এমন কোনো চিহ্নও নেই, যার মাধ্যমে তাদের কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী তার পার্থক্য করা যাবে。

টিকাঃ
[৩৪৭] আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৮/৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বক্তা কী বলেছে সেটা গুরুত্বপূর্ণ

📄 বক্তা কী বলেছে সেটা গুরুত্বপূর্ণ


আলি রা. বলেন, কে বলল সেটা দেখার প্রয়োজন নেই বরং দেখুন সে কী বলছে。

টিকাঃ
[৩৪৮] কানযুল উম্মাল, ১৬/২৬৯, ক্রমিক নম্বর, ৪৪৩৯৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ছয়টি ভ্রান্ত

📄 ছয়টি ভ্রান্ত


আলি রা. বলেন, সকল ধরনের ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন হয়ে যাবে তবে সেই বন্ধন অটুট থাকবে, যা লোভ-লালসার ওপর প্রতিষ্ঠিত নয়。

টিকাঃ
[৩৪৯] কানযুল উম্মাল, ১৬/২৬৯, ক্রমিক নম্বর, ৪৪৩৯৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 গুনাহ এবং আল্লাহর রহমত

📄 গুনাহ এবং আল্লাহর রহমত


আলি রা. বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যদি কারও কোনো গুনাহ গোপন করেন তাহলে তিনি পরকালে সেটা আরও আগেই গোপন রাখবেন। গুনাহের কারণে যদি দুনিয়াতে কাউকে শাস্তি দেওয়া হয় তাহলে পরকালে সেই কারণে তিনি দ্বিতীয়বার শাস্তি প্রদান করবেন না。

টিকাঃ
[৩৫০] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/৪৩৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00