📄 লৌকিকতার নিদর্শন
আলি রা. বলেন, তিনটি কাজের মাধ্যমে বোঝা যাবে যে, ব্যক্তির মধ্যে লৌকিকতা রয়েছে। তা হচ্ছে:
* যখন সে নির্জনে একাকী কোনো কাজ করবে তখন অলসতা করবে।
* যখন জনসম্মুখে থাকবে তখন উদ্যম-উৎসাহ দেখাবে।
* কেউ তার প্রশংসা করলে অধিক পরিমাণে কাজ করবে আর কেউ সমালোচনা করলে ত্রুটিপূর্ণ কাজ করবে。
টিকাঃ
[৩৩৯] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/৮৪
📄 প্রয়োজনীয় জিনিসপত্র বহন করে নিয়ে যাওয়া
আলি রা. বলেন, পরিবারের প্রয়োজনীয় জিনিসপাতি নিজেই বহন করে নিয়ে যাওয়াটা ব্যক্তির যোগ্যতা ও পূর্ণতাকে কমায় না。
টিকাঃ
[৩৪০] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/১৫৮
📄 বুদ্ধিমানরা যে কারণে দরিদ্র হয়ে থাকেন
আলি রা.-কে জিজ্ঞেস করা হলো, বুদ্ধিমানরা কী কারণে দরিদ্র হয়ে থাকেন? তিনি উত্তরে বলেন, তার জ্ঞানবুদ্ধিই তো এক ধরনের রিজিক (ফলে বৈষয়িক দিক থেকে সে যে রিজিক পাচ্ছে না, তা এভাবে পূরণ হয়ে যাচ্ছে)।
টিকাঃ
[৩৪১] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/১৮০
📄 নিরাশা সবচেয়ে বড় গুনাহ
এক লোক অধিক গুনাহ করে আল্লাহ তাআলার রহমত লাভের ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছিল। আলি রা. তখন তাকে বলেন, আরে! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়াটাই হলো তোমার সবচেয়ে বড় গুনাহ。
টিকাঃ
[৩৪২] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/৪১৫