📄 ইলমের চর্চা
আলি রা. বলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, যে প্রশ্ন করে নিজে উপকৃত হবে এবং মজলিসের অন্যদেরকেও উপকার পৌঁছাবে।
টিকাঃ
[৩২৭] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৩৭
📄 অহংকারী আলেম
আলি রা. বলেন, তোমরা ইলম অর্জন করো। এর পাশাপাশি গাম্ভীর্য ও সহনশীলতার মাধ্যমে নিজেদেরকে সুসজ্জিত করে তোলো। শিক্ষকদের সামনে বিনয়ী হয়ে যাও এবং ছাত্রদের সাথে বিনয় প্রদর্শন করো। অহংকারী আলেম হয়ো না। অন্যথায় তোমাদের এই অসৎ কর্মপন্থা তোমাদের হককে বিনষ্ট করে দেবে。
টিকাঃ
[৩২৮] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ২/১৭০
📄 ইসতেগফার
আলি রা. বলেন, সে ব্যক্তির প্রতি আশ্চর্য হতে হয়, যে মুক্তির উপায় থাকা সত্ত্বেও নিরাশ হয়ে বসে আছে। তাকে জিজ্ঞেস করা হলো, মুক্তির উপায়টা কী? তিনি বলেন, তা হচ্ছে অধিক পরিমাণে ইসতেগফার তথা ক্ষমাপ্রার্থনা করা。
টিকাঃ
[৩২৯] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, ১৫৯
📄 অন্যায় কাজে আপত্তিকারীদের সংখ্যাস্বল্পতা
আলি রা. বলেন, শীঘ্রই এমন এক যুগ আসবে যখন মানুষের এক-দশমাংশের চেয়েও কম লোক অন্যায় কাজে আপত্তি জানাবে। একসময় সেই এক-দশমাংশ লোকও থাকবে না। তখন অন্যায় কাজে বাধা প্রদান করার মতো আর কেউ বাকি রইবে না。
টিকাঃ
[৩৩০] প্রাগুক্ত, পৃ. ১৬৩