📄 সর্বোত্তম মুসলমান
আলি রা. বলেন, সর্বোত্তম মুসলমান হলো ওই ব্যক্তি যে অন্য مسلمانوں সহযোগিতা করে এবং তাদের উপকার করে।
টিকাঃ
[৩২৪] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, ১৪০
📄 সদাচরণ
আলি রা. বলেন, মানুষের সাথে সদাচরণ করবে, যদিও লোকেরা এই সদাচরণের মূল্যায়ন না করে। কেননা তাদের মূল্যায়নের চেয়ে তোমার এই সদাচরণই মিজানের পাল্লায় অধিক ভারী হবে।
টিকাঃ
[৩২৫] প্রাগুক্ত, পৃ. ১৪০
📄 শেষ যুগের মুসলমান
আলি রা. বলেন, শীঘ্রই এমন এক যুগ আসবে যখন কেবল হত্যা ও জবরদখলের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা আয়ত্তে আসবে, কার্পণ্য ও অহংকারের মাধ্যমে মানুষ ধনী হয়ে উঠবে এবং কেবল মনচাহি জিন্দেগি পরিচালনার মাধ্যমে মানুষের সাথে মানুষের সম্পর্ক বজায় থাকবে। কেউ এমন কোনো যুগ পেলে সে যেন ধৈর্যধারণ করে এবং নিজেকে তা থেকে বাঁচিয়ে রাখে। তাহলে আল্লাহ তাআলা তাকে ৫০ জন সিদ্দিকের সাওয়াব দান করবেন।
তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি, শেষ যুগে মুমিনের শান্তি নিহিত থাকবে কেবল অখ্যাত ও অপ্রসিদ্ধ থাকার মাঝেই।
টিকাঃ
[৩২৬] প্রাগুক্ত, পৃ. ১৫৪
📄 ইলমের চর্চা
আলি রা. বলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, যে প্রশ্ন করে নিজে উপকৃত হবে এবং মজলিসের অন্যদেরকেও উপকার পৌঁছাবে।
টিকাঃ
[৩২৭] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৩৭