📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 প্রজ্ঞা অর্জন করা

📄 প্রজ্ঞা অর্জন করা


আলি রা. বলেন, ইলম হলো মুমিনের হারানো সম্পদ। তাই মুশরিকদের নিকট থেকে হলেও তা অর্জন করবে। তোমাদের কেউ যেন কোনোক্রমেই কারও থেকে শুনতে পাওয়া কোনো প্রজ্ঞাপূর্ণ বিষয় সরাসরি তার থেকে অর্জনের ব্যাপারে অহংবোধ না করে।
তিনি আরও বলেন, প্রজ্ঞা হলো মুমিনের হারানো সম্পদ, বিনিময়ের মাধ্যমে হলেও তা অর্জন করতে হবে।

টিকাঃ
[৩২২] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১২১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 তায়ি দেওয়া জামা

📄 তায়ি দেওয়া জামা


আলি রা.-কে জিজ্ঞেস করা হয়, আপনি কেন তালিযুক্ত জামা পরিধান করেন? তিনি বলেন, কারণ এতে অন্তরে আল্লাহর ভয় তৈরি হয় এবং মুমিনদের অনুসরণ করা যায়।

টিকাঃ
[৩২৩] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৬৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 সর্বোত্তম মুসলমান

📄 সর্বোত্তম মুসলমান


আলি রা. বলেন, সর্বোত্তম মুসলমান হলো ওই ব্যক্তি যে অন্য مسلمانوں সহযোগিতা করে এবং তাদের উপকার করে।

টিকাঃ
[৩২৪] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, ১৪০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 সদাচরণ

📄 সদাচরণ


আলি রা. বলেন, মানুষের সাথে সদাচরণ করবে, যদিও লোকেরা এই সদাচরণের মূল্যায়ন না করে। কেননা তাদের মূল্যায়নের চেয়ে তোমার এই সদাচরণই মিজানের পাল্লায় অধিক ভারী হবে।

টিকাঃ
[৩২৫] প্রাগুক্ত, পৃ. ১৪০

ফন্ট সাইজ
15px
17px