📄 সবচেয়ে বড় জ্ঞানী
আলি রা. বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সম্পর্কে সবচেয়ে ভালো জানে, সে লা ইলাহা ইল্লাল্লাহ-এর প্রবক্তাকে সর্বাধিক সম্মান করে থাকে。
টিকাঃ
[৩১৯] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, ৪৭
📄 আমলের মাধ্যমে আটকা পড়ে গেছি
আলি রা. কেঁদে কেঁদে বলতেন, জমিনে চরে বেড়ানো চতুষ্পদ জন্তু, আকাশে উড়ে বেড়ানো পাখপাখালি এবং পানিতে সাঁতরে চলা মাছেরা কত নিশ্চিন্ত হয়ে আছে, আর আমি আমার আমলের কারণে আটকা পড়ে গেছি。
টিকাঃ
[৩২০] প্রাগুক্ত, পৃ. ৫০
📄 রাস্তায়
আলি রা. একদিন হজরত উমর রা.-কে বলেন, যদি আপনি আপনার পূর্বের সঙ্গীদের সাথে মিলিত হতে চান তাহলে তালিযুক্ত জামা পরিধান করুন। জুতো ছিঁড়ে গেলে তা সেলাই করে পরুন। দুনিয়ার প্রতি আশা-আকাঙ্ক্ষা করা ছেড়ে দিন। উদরপূর্তি করে আহার করা বাদ দিন。
টিকাঃ
[৩২১] প্রাগুক্ত, পৃ. ৮৫
📄 প্রজ্ঞা অর্জন করা
আলি রা. বলেন, ইলম হলো মুমিনের হারানো সম্পদ। তাই মুশরিকদের নিকট থেকে হলেও তা অর্জন করবে। তোমাদের কেউ যেন কোনোক্রমেই কারও থেকে শুনতে পাওয়া কোনো প্রজ্ঞাপূর্ণ বিষয় সরাসরি তার থেকে অর্জনের ব্যাপারে অহংবোধ না করে।
তিনি আরও বলেন, প্রজ্ঞা হলো মুমিনের হারানো সম্পদ, বিনিময়ের মাধ্যমে হলেও তা অর্জন করতে হবে।
টিকাঃ
[৩২২] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১২১