📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 প্রজ্ঞাপূর্ণ উক্তি

📄 প্রজ্ঞাপূর্ণ উক্তি


আলি রা. বলেন, তোমরা নিজেদের অন্তরকে আপন আপন বিষয়ের প্রতি নিবিষ্ট করে তোলো এবং তার গতিশীলতার জন্য প্রজ্ঞাপূর্ণ উক্তি তালাশ করো। কেননা যেভাবে শরীর ক্লান্ত হয়ে যায় সেভাবে অন্তরও ক্লান্ত হয়ে যায়。

টিকাঃ
[৩১৭] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১২৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 পরিবারপ্রধানই তা বহন করে নিয়ে যাওয়ার অধিক হকদার

📄 পরিবারপ্রধানই তা বহন করে নিয়ে যাওয়ার অধিক হকদার


আলি রা. একবার এক দিরহাম দিয়ে কিছু খেজুর কিনে তা ব্যাগে করে নিয়ে আসছিলেন। তখন লোকেরা বলতে লাগল, আমিরুল মুমিনিন! ব্যাগটা দিন, আমরাই তা বহন করে নিয়ে যাই। তিনি উত্তরে বলেন, না; বরং পরিবারপ্রধানই এগুলো বয়ে নিয়ে যাওয়ার অধিক হকদার。

টিকাঃ
[৩১৮] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৬৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 সবচেয়ে বড় জ্ঞানী

📄 সবচেয়ে বড় জ্ঞানী


আলি রা. বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সম্পর্কে সবচেয়ে ভালো জানে, সে লা ইলাহা ইল্লাল্লাহ-এর প্রবক্তাকে সর্বাধিক সম্মান করে থাকে。

টিকাঃ
[৩১৯] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, ৪৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 আমলের মাধ্যমে আটকা পড়ে গেছি

📄 আমলের মাধ্যমে আটকা পড়ে গেছি


আলি রা. কেঁদে কেঁদে বলতেন, জমিনে চরে বেড়ানো চতুষ্পদ জন্তু, আকাশে উড়ে বেড়ানো পাখপাখালি এবং পানিতে সাঁতরে চলা মাছেরা কত নিশ্চিন্ত হয়ে আছে, আর আমি আমার আমলের কারণে আটকা পড়ে গেছি。

টিকাঃ
[৩২০] প্রাগুক্ত, পৃ. ৫০

ফন্ট সাইজ
15px
17px