📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইলমের বিস্মৃতি

📄 ইলমের বিস্মৃতি


আলি রা. বলেন, তোমরা পরস্পরের দেখাসাক্ষাতে হাদিস নিয়ে আলোচনা-পর্যালোচনা করো। অন্যথায় একসময় ইলম বিলুপ্ত হয়ে যাবে。

টিকাঃ
[৩১৬] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১২১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 প্রজ্ঞাপূর্ণ উক্তি

📄 প্রজ্ঞাপূর্ণ উক্তি


আলি রা. বলেন, তোমরা নিজেদের অন্তরকে আপন আপন বিষয়ের প্রতি নিবিষ্ট করে তোলো এবং তার গতিশীলতার জন্য প্রজ্ঞাপূর্ণ উক্তি তালাশ করো। কেননা যেভাবে শরীর ক্লান্ত হয়ে যায় সেভাবে অন্তরও ক্লান্ত হয়ে যায়。

টিকাঃ
[৩১৭] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১২৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পরিবারপ্রধানই তা বহন করে নিয়ে যাওয়ার অধিক হকদার

📄 পরিবারপ্রধানই তা বহন করে নিয়ে যাওয়ার অধিক হকদার


আলি রা. একবার এক দিরহাম দিয়ে কিছু খেজুর কিনে তা ব্যাগে করে নিয়ে আসছিলেন। তখন লোকেরা বলতে লাগল, আমিরুল মুমিনিন! ব্যাগটা দিন, আমরাই তা বহন করে নিয়ে যাই। তিনি উত্তরে বলেন, না; বরং পরিবারপ্রধানই এগুলো বয়ে নিয়ে যাওয়ার অধিক হকদার。

টিকাঃ
[৩১৮] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৬৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সবচেয়ে বড় জ্ঞানী

📄 সবচেয়ে বড় জ্ঞানী


আলি রা. বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সম্পর্কে সবচেয়ে ভালো জানে, সে লা ইলাহা ইল্লাল্লাহ-এর প্রবক্তাকে সর্বাধিক সম্মান করে থাকে。

টিকাঃ
[৩১৯] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, ৪৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00