📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 মানুষের সর্দার

📄 মানুষের সর্দার


আলি রা. বলেন, দানবীররা হলেন দুনিয়ার সরদার আর খোদাভীরুরা হলেন আখেরাতের সরদার。

টিকাঃ
[২৮৬] আর-রিসালাতুল কুশাইরিয়া, পৃ. ১০৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 বিপদ-মুসিবত এক পরীক্ষার নাম

📄 বিপদ-মুসিবত এক পরীক্ষার নাম


আলি রা. বলেন, হে বনি আদম! ধনী হয়েছ বলে আনন্দিত হয়ো না আর দারিদ্র্যে নিপতিত হয়ে নিরাশ হয়ে পড়ো না। বিপদ-আপদের কারণে ব্যথিত হয়ো না, সচ্ছলতায় উল্লসিত হয়ো না। কেননা যেভাবে আগুনের মাধ্যমে স্বর্ণ পরীক্ষা করা হয় তেমনই বিপদ-আপদের মাধ্যমে নেককার বান্দাদের পরীক্ষা করা হয়। তুমি যতক্ষণ পর্যন্ত মনের চাহিদা পরিত্যাগ করতে না পারবে ততক্ষণ নিজের লক্ষ্য-উদ্দেশ্য অর্জন করতে পারবে না। কষ্টে ধৈর্যধারণের মাধ্যমেই তুমি নিজের লক্ষ্য-উদ্দেশ্য অর্জন করতে পারবে। তোমার ওপর যা ফরজ করা হয়েছে তা পালনের সর্বাত্মক চেষ্টা করে যাও。

টিকাঃ
[২৮৭] রিসালাতুল মুসতারশিদিন, পৃ. ৫১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 তুমি নিজেই নিজের অভিভাবক হয়ে যাও

📄 তুমি নিজেই নিজের অভিভাবক হয়ে যাও


আলি রা. বলেন, হে আদমসন্তান, নিজের অর্থসম্পদের ব্যাপারে তুমি নিজেই দায়িত্বশীল হও। মৃত্যুর পর এই সম্পদ যেভাবে ব্যয় হওয়ার আশা করবে তুমি, জীবিত থাকা অবস্থায় সেভাবেই তা ব্যয় করো।'

টিকাঃ
[২৮৮] রিসালাতুল মুসতারশিদিন, টীকা প ৭.৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 কতই-না দ্রুত তোমাকে পেয়ে বসবে

📄 কতই-না দ্রুত তোমাকে পেয়ে বসবে


আলি রা. বলেন, তুমি পিছু হটছ আর মৃত্যু তোমার দিকে এগিয়ে আসছে। এভাবে চলতে চলতে এগিয়ে আসতে থাকা মৃত্যু কতই-না দ্রুত তোমাকে পেয়ে বসবে。

টিকাঃ
[২৮৯] নাহজুল বালাগা সূত্রে রিসালাতুল মুসতারশিদিন, টীকা, পৃ. ১১১

ফন্ট সাইজ
15px
17px