📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কল্যাণ

📄 কল্যাণ


আলি রা. বলেন, তোমার অর্থসম্পদ এবং সন্তানসন্ততি বৃদ্ধি পাওয়াটা কল্যাণের কিছু নয়; বরং কল্যাণ হলো আমলের পরিমাণ বৃদ্ধি পাওয়া, সহনশীলতা বৃদ্ধি পাওয়া, প্রতিপালকের ইবাদতের প্রতি দ্রুত মনোযোগী হওয়া। যদি এগুলো ভালোভাবে করতে পারো তাহলে আল্লাহর প্রশংসা করো, অন্যথায় তার নিকট ক্ষমাপ্রার্থনা করো।
জেনে রাখো, দুনিয়াতে কেবল দুই ব্যক্তির জন্যই কল্যাণ রয়েছে : এক. যে গুনাহ করার সাথে সাথে তাওবা করে ফেলে। দুই, যে সৎকাজের প্রতিযোগিতায় রত হয়。

টিকাঃ
[২৭৫] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৭০৮; হিলয়াতুল আউলিয়া, ১/৭৫,

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পাঁচটি বিষয় স্মরণ রাখবে

📄 পাঁচটি বিষয় স্মরণ রাখবে


আলি রা. বলেন, তোমরা আমার থেকে পাঁচটি বিষয় গ্রহণ করো এবং এগুলো মুখস্থ করে নাও। যদি তোমরা উটে আরোহণ করে সে বিষয়গুলো তালাশ করতে থাকো, তাহলে তালাশ করতে করতে ক্লান্ত হয়ে পড়বে কিন্তু তার সন্ধান পাবে না। তা হচ্ছে:
১. বান্দা যেন কেবল নিজের রবের নিকট আশা রাখে।
২. সে যেন কেবল নিজের গুনাহকে ভয় করে।
৩. কারও কোনো বিষয় জানা না থাকলে সে যেন অন্যের থেকে জেনে নিতে সংকোচবোধ না করে।
৪. কোনো আলেমকে যদি এমন কোনো বিষয়ে জিজ্ঞেস করা হয় যা তার জানা নেই, তাহলে তিনি যেন 'আমি জানি না' এ কথা বলতে লজ্জাবোধ না করেন।
৫. জেনে রাখো, দেহের জন্য যেমন মাথার প্রয়োজন তেমনই ঈমানের জন্য সবরের প্রয়োজন। মাথা না থাকলে দেহের যেমন কোনো মূল্য থাকে না তেমনই যে মুমিনের সবর নেই তারও ঈমানের কোনো মূল্য নেই。

টিকাঃ
[২৭৬] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৮২; সিফাতুস সাফওয়া, ১/১৭১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কাজের প্রতি উৎসাহ প্রদান

📄 কাজের প্রতি উৎসাহ প্রদান


আলি রা. বলেন, যে ব্যক্তি অন্যের সাহায্য নিয়ে জীবন পরিচালনা করে সে ওই ব্যক্তির মতো, যে অন্যের মাটিতে গাছ রোপণ করে।

টিকাঃ
[২৭৭] হিলয়াতুল আউলিয়া, ১/৭১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বুদ্ধি এবং মূর্খতা

📄 বুদ্ধি এবং মূর্খতা


আলি রা. বলেন, বুদ্ধির চেয়ে মূল্যবান কোনো সম্পদ হয় না আর মূর্খতার চেয়ে অধিক ক্ষতিকর কোনো দারিদ্র্য হয় না। অর্থাৎ মূর্খতা হলো সবচেয়ে বড় দারিদ্র্য।

টিকাঃ
[২৭৮] আল-ইকদুল ফারিদ, ২/১০৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00