📄 আমল কবুল হওয়া
আলি রা. বলেন, তোমরা আমলের প্রতি যতটুকু গুরুত্ব দেবে তার চেয়ে অধিক গুরুত্ব দেবে আমল কবুল হওয়ার প্রতি। কারণ তাকওয়ার সাথে যে আমল করা হয় কস্মিনকালেও তা কম নয় এবং সেই আমলও কখনো কম হতে পারে না যা কবুল করা হয়ে থাকে。
টিকাঃ
[২৭২] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৮১; কানযুল উম্মাল, ৩/৬৯৭
📄 খুব দ্রুত সুযোগ কাজে লাগানো
আলি রা. বলেন, তোমরা দ্রুত এ সুযোগগুলো কাজে লাগাও। কারণ মেঘমালার মতো দ্রুতগতিতে সুযোগগুলো চলে যাচ্ছে。
টিকাঃ
[২৭৩] আল-ইকদুল ফারিদ, ১/৫৩
📄 আল্লাহ কোথায়
আলি রা.-কে জিজ্ঞেস করা হয়, আকাশ ও জমিন সৃষ্টি করার পূর্বে আমাদের প্রতিপালক কোথায় ছিলেন? তিনি উত্তরে বলেন, তুমি আল্লাহর জন্য কোনো স্থানের আবশ্যকতা করছ কেন? আল্লাহ তাআলা কোনো স্থান ছাড়াই ছিলেন।
টিকাঃ
[২৭৪] আল-ইকদুল ফারিদ, ২/৮৫
📄 কল্যাণ
আলি রা. বলেন, তোমার অর্থসম্পদ এবং সন্তানসন্ততি বৃদ্ধি পাওয়াটা কল্যাণের কিছু নয়; বরং কল্যাণ হলো আমলের পরিমাণ বৃদ্ধি পাওয়া, সহনশীলতা বৃদ্ধি পাওয়া, প্রতিপালকের ইবাদতের প্রতি দ্রুত মনোযোগী হওয়া। যদি এগুলো ভালোভাবে করতে পারো তাহলে আল্লাহর প্রশংসা করো, অন্যথায় তার নিকট ক্ষমাপ্রার্থনা করো।
জেনে রাখো, দুনিয়াতে কেবল দুই ব্যক্তির জন্যই কল্যাণ রয়েছে : এক. যে গুনাহ করার সাথে সাথে তাওবা করে ফেলে। দুই, যে সৎকাজের প্রতিযোগিতায় রত হয়。
টিকাঃ
[২৭৫] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৭০৮; হিলয়াতুল আউলিয়া, ১/৭৫,