📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মানুষের সঙ্গে ওঠাবসা

📄 মানুষের সঙ্গে ওঠাবসা


আলি রা. বলেন, তুমি লোকদের সঙ্গে কথাবার্তায় রত থাকবে, শারীরিকভাবে উপস্থিত থাকবে বটে কিন্তু অন্তর ও কাজের দিক থেকে তাদের থেকে পৃথক থাকবে। প্রত্যেকে যা করবে সে তা-ই পাবে। সে যাকে ভালোবাসবে কেয়ামতের দিন সে তার সাথেই থাকবে。

টিকাঃ
[২৭১] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ১৮৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমল কবুল হওয়া

📄 আমল কবুল হওয়া


আলি রা. বলেন, তোমরা আমলের প্রতি যতটুকু গুরুত্ব দেবে তার চেয়ে অধিক গুরুত্ব দেবে আমল কবুল হওয়ার প্রতি। কারণ তাকওয়ার সাথে যে আমল করা হয় কস্মিনকালেও তা কম নয় এবং সেই আমলও কখনো কম হতে পারে না যা কবুল করা হয়ে থাকে。

টিকাঃ
[২৭২] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৮১; কানযুল উম্মাল, ৩/৬৯৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 খুব দ্রুত সুযোগ কাজে লাগানো

📄 খুব দ্রুত সুযোগ কাজে লাগানো


আলি রা. বলেন, তোমরা দ্রুত এ সুযোগগুলো কাজে লাগাও। কারণ মেঘমালার মতো দ্রুতগতিতে সুযোগগুলো চলে যাচ্ছে。

টিকাঃ
[২৭৩] আল-ইকদুল ফারিদ, ১/৫৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আল্লাহ কোথায়

📄 আল্লাহ কোথায়


আলি রা.-কে জিজ্ঞেস করা হয়, আকাশ ও জমিন সৃষ্টি করার পূর্বে আমাদের প্রতিপালক কোথায় ছিলেন? তিনি উত্তরে বলেন, তুমি আল্লাহর জন্য কোনো স্থানের আবশ্যকতা করছ কেন? আল্লাহ তাআলা কোনো স্থান ছাড়াই ছিলেন।

টিকাঃ
[২৭৪] আল-ইকদুল ফারিদ, ২/৮৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00