📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কুরআন কারিম তেলাওয়াত

📄 কুরআন কারিম তেলাওয়াত


উসমান রা. বলেন, এটা আমার জন্য খুবই কষ্টের কারণ যে, কুরআন কারিম তেলাওয়াত ছাড়াই একটি দিন কেটে যাবে。

টিকাঃ
[২৩০] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৫৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যা সম্পূর্ণরূপে লোপ পেয়ে যায় তা আর পূর্বের অবস্থায় ফিরে আসে না

📄 যা সম্পূর্ণরূপে লোপ পেয়ে যায় তা আর পূর্বের অবস্থায় ফিরে আসে না


হজরত উসমান রা.-কে জিজ্ঞেস করা হয়, জাহেলি যুগে সুযোগ থাকা সত্ত্বেও আপনি কেন মদ পান করতেন না? তিনি উত্তরে বলেন, আমি দেখেছিলাম, মদ পান করলে মানুষের বিবেকবুদ্ধি সম্পূর্ণরূপে লোপ পেয়ে যায়। আর আমি দেখেছি, কোনোকিছু সম্পূর্ণরূপে লোপ পেলে তা কখনো আগের অবস্থায় ফিরে আসে না。

টিকাঃ
[২৩১] আল-ইকদুল ফারিদ, ৬/৩৫৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 উম্মতের বিপদ

📄 উম্মতের বিপদ


উসমান রা. বলেন, প্রত্যেক জাতিরই বিপদ রয়েছে আর প্রতিটি নেয়ামতের রয়েছে ধ্বংস। এই জাতির বিপদ হলো এমন শ্রেণির লোক, যারা অধিক পরিমাণে মানুষের দোষত্রুটি তালাশ করে বেড়ায় এবং মানুষকে দোষারোপ করে। তারা তোমাদের সামনে এমন সকল কাজ করবে যা তোমাদের পছন্দনীয় আর যেসব বিষয় তোমাদের অপছন্দনীয় ঠিকই গোপনে গোপনে তা করতে থাকবে। তারা হচ্ছে উটপাখির মতো দুষ্টশ্রেণির, প্রথম ঘোষিত কর্কশ আওয়াজ শুনেই উটপাখি যেমন সে আওয়াজের পেছনে ছুটতে থাকে, তারাও তেমনই মানুষের দোষের কথা শুনতে ছুটে যায়。

টিকাঃ
[২৩২] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ১/৩৭৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ঝোঁকার ঘর

📄 ঝোঁকার ঘর


হজরত উসমান রা. এক খুতবায় বলেন, লোকসকল! আপনারা এমন ঠিকানায় বাস করছেন যেখান থেকে বিদায় গ্রহণ করতে হবে। আপনাদের এই জনপদ অচিরেই ধ্বংস হয়ে যাবে। তাই মৃত্যু আসার পূর্বেই যথাসম্ভব ভালো কাজ করুন। সকাল কিংবা সন্ধ্যা যেকোনো সময় আপনাদের ডাক চলে আসতে পারে। জেনে রাখুন, এই পৃথিবীর পুরোটাই হলো ধোঁকা। এরপর তিনি তেলাওয়াত করেন,
يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُوا۟ رَبَّكُمْ وَٱخْشَوْا۟ يَوْمًا لَّا يَجْزِى وَالِدٌ عَن وَلَدِهِۦ وَلَا مَوْلُودٌ هُوَ جَازٍ عَن وَالِدِهِۦ شَيْـًٔا ۚ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ
হে মানবজাতি! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো এবং ভয় করো এমন এক দিবসকে, যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্রও তার পিতার কোনো উপকার করতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। অতএব, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত না করে। (সুরা লুকমান, ৩৩)
অতীত থেকে আপনারা শিক্ষাগ্রহণ করুন এবং প্রস্তুতি গ্রহণ করুন। সাবধান, উদাসীন হবেন না। কারণ মৃত্যু আপনাদের থেকে উদাসীন হয় না।
দুনিয়ার সেইসব লোকেরা কোথায় যারা পৃথিবীকে আবাদ করেছে এবং দীর্ঘ সময় তাতে ভোগবিলাস করেছে? পৃথিবী কি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়নি? আল্লাহ তাআলা দুনিয়াকে যেভাবে প্রত্যাখ্যান করেছেন আপনারাও সেভাবে তা প্রত্যাখ্যান করুন এবং আখেরাত তালাশ করুন। আল্লাহ তাআলা দুনিয়ার এক চমৎকার দৃষ্টান্ত পেশ করে বলেছেন,
وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاء أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ وَكَانَ اللهُ عَلَى كُلِّ شَيْءٍ مُّقْتَدِرًا الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًا وَ خَيْرٌ أَمَلَا
তাদের কাছে পার্থিব জীবনের উপমা বর্ণনা করুন। তা পানির মতো, যা আমি আকাশ থেকে নাজিল করি। যা দিয়ে ভূমিজ উদ্ভিদ ঘন-সন্নিবিষ্ট হয়ে উদগত হয়। অতঃপর তা শুষ্ক হয়ে এমন চূর্ণবিচূর্ণ হয় যে, বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ সর্ববিষয়ের ওপর ক্ষমতাবান। ধনৈশ্বর্য ও সন্তানসন্ততি পার্থিব জীবনের শোভা এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদানপ্রাপ্তির দিক থেকে শ্রেষ্ঠ এবং কাঙ্ক্ষিত বস্তু হিসেবেও উৎকৃষ্ট। (সুরা কাহাফ, ৪৫-৪৬)

টিকাঃ
[২০৩] তারিখে তাবারি, ৪/২৪৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00