📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 উসমান রা.-এর ভয়

📄 উসমান রা.-এর ভয়


উসমান রা. বলেন, যদি আমি জান্নাত এবং জাহান্নামের মাঝে থাকি, আর আমার জানা না থাকে যে, আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে নাকি জাহান্নামে, তাহলে কামনা করব যেন আমাকে ছাই বানিয়ে উড়িয়ে দেওয়া হয়。

টিকাঃ
[২২৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৭৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 কুরআন কারিম তেলাওয়াত

📄 কুরআন কারিম তেলাওয়াত


উসমান রা. বলেন, এটা আমার জন্য খুবই কষ্টের কারণ যে, কুরআন কারিম তেলাওয়াত ছাড়াই একটি দিন কেটে যাবে。

টিকাঃ
[২৩০] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৫৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 যা সম্পূর্ণরূপে লোপ পেয়ে যায় তা আর পূর্বের অবস্থায় ফিরে আসে না

📄 যা সম্পূর্ণরূপে লোপ পেয়ে যায় তা আর পূর্বের অবস্থায় ফিরে আসে না


হজরত উসমান রা.-কে জিজ্ঞেস করা হয়, জাহেলি যুগে সুযোগ থাকা সত্ত্বেও আপনি কেন মদ পান করতেন না? তিনি উত্তরে বলেন, আমি দেখেছিলাম, মদ পান করলে মানুষের বিবেকবুদ্ধি সম্পূর্ণরূপে লোপ পেয়ে যায়। আর আমি দেখেছি, কোনোকিছু সম্পূর্ণরূপে লোপ পেলে তা কখনো আগের অবস্থায় ফিরে আসে না。

টিকাঃ
[২৩১] আল-ইকদুল ফারিদ, ৬/৩৫৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 উম্মতের বিপদ

📄 উম্মতের বিপদ


উসমান রা. বলেন, প্রত্যেক জাতিরই বিপদ রয়েছে আর প্রতিটি নেয়ামতের রয়েছে ধ্বংস। এই জাতির বিপদ হলো এমন শ্রেণির লোক, যারা অধিক পরিমাণে মানুষের দোষত্রুটি তালাশ করে বেড়ায় এবং মানুষকে দোষারোপ করে। তারা তোমাদের সামনে এমন সকল কাজ করবে যা তোমাদের পছন্দনীয় আর যেসব বিষয় তোমাদের অপছন্দনীয় ঠিকই গোপনে গোপনে তা করতে থাকবে। তারা হচ্ছে উটপাখির মতো দুষ্টশ্রেণির, প্রথম ঘোষিত কর্কশ আওয়াজ শুনেই উটপাখি যেমন সে আওয়াজের পেছনে ছুটতে থাকে, তারাও তেমনই মানুষের দোষের কথা শুনতে ছুটে যায়。

টিকাঃ
[২৩২] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ১/৩৭৭

ফন্ট সাইজ
15px
17px