📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বিষয়গুলো যখন সঠিক হয়ে ওঠে

📄 বিষয়গুলো যখন সঠিক হয়ে ওঠে


উমর রা. বলেন, গুনাহের স্বীকারোক্তি তোমাকে বিশুদ্ধ করবে। গর্ব বা অহংকার পরিত্যাগ করাটা তোমার মনকে নির্ভেজাল করবে আর নিজেকে ছোট মনে করাটা তোমার কৃতজ্ঞতাকে উত্তম করে তুলবে।

টিকাঃ
[২০৮] প্রাগুক্ত, পৃ. ৩৮০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যা কষ্টের কারণ হয় তা-ই মুসিবত

📄 যা কষ্টের কারণ হয় তা-ই মুসিবত


উমর রা. থেকে বর্ণিত, একবার তার জুতার ফিতা ছিঁড়ে গেলে তিনি 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' পাঠ করেন। এরপর তিনি বলেন, যা তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তার সবগুলোই হলো মুসিবত। (সুতরাং এসব মুসিবতে 'ইন্নালিল্লাহ' পড়তে হবে।)"

টিকাঃ
[২০৯] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৬৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুনিয়ার সৌন্দর্যে আনন্দ

📄 দুনিয়ার সৌন্দর্যে আনন্দ


উমর রা. বলেন, হে আল্লাহ! আপনি আমাদের জন্য যা সুন্দর ও আকর্ষণীয় করে দিয়েছেন, আমরা তা পেয়ে আনন্দিত না হয়ে পারি না। হে আল্লাহ! আপনার কাছে প্রার্থনা এটাই যে, আমি যেন সেই আকর্ষণীয় জিনিসের সদব্যবহার করতে পারি।

টিকাঃ
[২১০] ইমাম বুখারি ৬৪৪১ নম্বর বর্ণনার পূর্বে তালিকাসূত্রে এটা উল্লেখ করেছেন।

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সেনাপতির প্রতি নসিহত

📄 সেনাপতির প্রতি নসিহত


উমর রা. হজরত উতবা বিন গাজওয়ান রা.-এর প্রতি এক চিঠিতে বলেন, আপনাকে যে বিষয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, সে ব্যাপারে আল্লাহকে ভয় করুন। সাবধান, অহংকার যেন আপনাকে এমন অবস্থার দিকে টেনে নিয়ে না যায় যা দ্বীনি ভাইদের সাথে আপনার সম্পর্ককে নষ্ট করে দেবে। আপনি তো আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহচর্য লাভ করে লাঞ্ছনার অবস্থা থেকে সম্মানিত অবস্থায় উঠে এসেছেন। দুর্বলতার পর শক্তিশালী হয়েছেন। এমনকি আপনি প্রতাপশালী আমির হয়ে গেছেন। এমন ব্যক্তিত্বে পরিণত হয়েছেন লোকেরা যার আনুগত্য করে। আপনি বলেন আর লোকেরা তা শ্রবণ করে। আপনি নির্দেশ দেন আর তা পালন করা হয়।
এই নেয়ামত পেয়ে যদি আপনি আপনার নির্ধারিত সীমা অতিক্রম না করেন এবং আপনার অনুগতদের ওপর জুলুমের খড়গ না চালান তাহলে এই নেয়ামত কতই-না মূল্যবান। পাপাচার থেকে যেমন সতর্ক থাকেন, একইভাবে নেয়ামতের ব্যাপারেও সতর্ক থাকবেন। গুনাহের চেয়ে নেয়ামতের ব্যাপারেই অধিক আশঙ্কা হয়, কারণ তা আপনাকে ধোঁকা দিয়ে এমন অবস্থায় ফেলে দিতে পারে, যার ফলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। তেমন অবস্থায় নিপতিত হওয়া থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। তিনি যেন আমাদের উভয়কে তা থেকে রক্ষা করেন।
বহু মানুষ এমন রয়েছে, যারা প্রথমে আল্লাহর প্রতি অগ্রসর ছিল কিন্তু যখন তাদের সামনে দুনিয়া পেশ করা হয়েছে তখন তারা দুনিয়ার প্রতি আগ্রহী হয়ে গেছে। তাই আমার নিবেদন হচ্ছে, আপনি আল্লাহর প্রতি নিবিষ্ট হোন। দুনিয়া যেন আপনার উদ্দেশ্য না হয়। জালেমদের পরিণতির ব্যাপারে সতর্ক থাকুন।

টিকাঃ
[২১১] তাবারি সূত্রে মাহমুদ শাকের কৃত আল-ফারুক ওয়া উসরাতুহু, ৫৮৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00