📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 লেনদেনসংক্রান্ত জ্ঞান

📄 লেনদেনসংক্রান্ত জ্ঞান


উমর রা. বলেন, যে ব্যক্তির দ্বীনের বুঝ নেই সে যেন আমাদের এই বাজারে ব্যবসাবাণিজ্য না করে।

টিকাঃ
[২০৬] তানবিহুল গাফিলিন, পৃ. ৩৫৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 খোদভীরুতা

📄 খোদভীরুতা


উমর রা. বলেন, সন্দেহজনক বিষয় কিংবা হারামে নিপতিত হওয়ার আশঙ্কায় আমরা হালালের নয়-দশমাংশই পরিত্যাগ করে থাকি।

টিকাঃ
[২০৭] প্রাগুক্ত, পৃ. ৩৭০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 বিষয়গুলো যখন সঠিক হয়ে ওঠে

📄 বিষয়গুলো যখন সঠিক হয়ে ওঠে


উমর রা. বলেন, গুনাহের স্বীকারোক্তি তোমাকে বিশুদ্ধ করবে। গর্ব বা অহংকার পরিত্যাগ করাটা তোমার মনকে নির্ভেজাল করবে আর নিজেকে ছোট মনে করাটা তোমার কৃতজ্ঞতাকে উত্তম করে তুলবে।

টিকাঃ
[২০৮] প্রাগুক্ত, পৃ. ৩৮০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 যা কষ্টের কারণ হয় তা-ই মুসিবত

📄 যা কষ্টের কারণ হয় তা-ই মুসিবত


উমর রা. থেকে বর্ণিত, একবার তার জুতার ফিতা ছিঁড়ে গেলে তিনি 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' পাঠ করেন। এরপর তিনি বলেন, যা তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তার সবগুলোই হলো মুসিবত। (সুতরাং এসব মুসিবতে 'ইন্নালিল্লাহ' পড়তে হবে।)"

টিকাঃ
[২০৯] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ২৬৬

ফন্ট সাইজ
15px
17px