📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 সচ্ছলতা ও দরিদ্রতার প্রতি সন্তষ্টি

📄 সচ্ছলতা ও দরিদ্রতার প্রতি সন্তষ্টি


উমর রা. বলেন, আমি ধনী হয়ে গেলাম নাকি দরিদ্র হয়ে থাকলাম, তার কোনো পরোয়া করি না। কারণ আমার জানা নেই, সচ্ছলতার মধ্যে কল্যাণ আছে নাকি দারিদ্র্যের মধ্যে।

টিকাঃ
[২০৪] ইহইয়াউ উলুমিদ্দিন, ৫/১৪৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 সর্বোত্তম আমল

📄 সর্বোত্তম আমল


উমর রা. বলেন, সর্বোত্তম আমল হলো আল্লাহ তাআলা যা ফরজ করেছেন তা আদায় করা, যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকা এবং আল্লাহর নিকট থাকা বিষয়ের ব্যাপারে নিয়তকে বিশুদ্ধ রাখা।

টিকাঃ
[২০৫] ইহইয়াউ উলুমিদ্দিন, ৫/২৬৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 লেনদেনসংক্রান্ত জ্ঞান

📄 লেনদেনসংক্রান্ত জ্ঞান


উমর রা. বলেন, যে ব্যক্তির দ্বীনের বুঝ নেই সে যেন আমাদের এই বাজারে ব্যবসাবাণিজ্য না করে।

টিকাঃ
[২০৬] তানবিহুল গাফিলিন, পৃ. ৩৫৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 খোদভীরুতা

📄 খোদভীরুতা


উমর রা. বলেন, সন্দেহজনক বিষয় কিংবা হারামে নিপতিত হওয়ার আশঙ্কায় আমরা হালালের নয়-দশমাংশই পরিত্যাগ করে থাকি।

টিকাঃ
[২০৭] প্রাগুক্ত, পৃ. ৩৭০

ফন্ট সাইজ
15px
17px