📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 এমন শরিকানা-ব্যবসা যাতে রয়েছে আল্লাহর অংশ

📄 এমন শরিকানা-ব্যবসা যাতে রয়েছে আল্লাহর অংশ


হজরত উমর রা.-এর আজাদকৃত গোলাম আবু সালেহ বলেন, হজরত উমর আমাদেরকে ভাগ ভাগ করে তিনটি কাজ করার নির্দেশ দিতেন। ফলে আমাদের একজন ব্যবসার জন্য মাল আমদানি করত, আরেকজন বিক্রি করত আর তৃতীয়জন আল্লাহর রাস্তায় জিহাদ করত।

টিকাঃ
[২০২] তানবিহুল গাফিলিন, পৃ. ৩৫৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 মোটা পোশাক পরিধান করো

📄 মোটা পোশাক পরিধান করো


উমর রা. বলেন, তোমরা মোটা পোশাক পরিধান করবে। রোমান এবং পারসিকদের বেশভূষা থেকে বেঁচে থাকবে।

টিকাঃ
[২০৩] ইহইয়াউ উলুমিদ্দিন, ৫/১০০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 সচ্ছলতা ও দরিদ্রতার প্রতি সন্তষ্টি

📄 সচ্ছলতা ও দরিদ্রতার প্রতি সন্তষ্টি


উমর রা. বলেন, আমি ধনী হয়ে গেলাম নাকি দরিদ্র হয়ে থাকলাম, তার কোনো পরোয়া করি না। কারণ আমার জানা নেই, সচ্ছলতার মধ্যে কল্যাণ আছে নাকি দারিদ্র্যের মধ্যে।

টিকাঃ
[২০৪] ইহইয়াউ উলুমিদ্দিন, ৫/১৪৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 সর্বোত্তম আমল

📄 সর্বোত্তম আমল


উমর রা. বলেন, সর্বোত্তম আমল হলো আল্লাহ তাআলা যা ফরজ করেছেন তা আদায় করা, যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকা এবং আল্লাহর নিকট থাকা বিষয়ের ব্যাপারে নিয়তকে বিশুদ্ধ রাখা।

টিকাঃ
[২০৫] ইহইয়াউ উলুমিদ্দিন, ৫/২৬৭

ফন্ট সাইজ
15px
17px