📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইসলামি শরিয়ায় রয়েছে সম্মান

📄 ইসলামি শরিয়ায় রয়েছে সম্মান


উমর রা. বলেন, আমরা হলাম এমন জাতি যাদেরকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন, সুতরাং আমরা ইসলাম ভিন্ন অন্য কোথাও সম্মান তালাশ করতে যাব না।

টিকাঃ
[১৯৯] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/২০০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বিপদে যে নেয়ামত পাওয়া যায়

📄 বিপদে যে নেয়ামত পাওয়া যায়


উমর রা. বলেন, কোনো বিপদের সম্মুখীন হলে আল্লাহ তাআলা আমার জন্য সে বিপদে চার ধরনের নেয়ামত রাখেন:
১. বিপদটা আমার দ্বীন-শরিয়ার মধ্যে আপতিত হয়নি।
২. বিপদটা আমার দ্বীন-শরিয়ার চেয়ে বড় কিছু নয়।
৩. বিপদের কারণে আমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হই না।
৪. বিপদের কারণে আমি সাওয়াবের আশা রাখি。

টিকাঃ
[২০০] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/৩৯৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমলের প্রতি উৎসাহ প্রদান

📄 আমলের প্রতি উৎসাহ প্রদান


উমর রা. বলেন, ওহে দরিদ্রের দল! তোমরা মাথা উঁচু করে দাঁড়াও। ব্যবসাবাণিজ্য করো। ব্যবসা করার রাস্তা তো স্পষ্টই। মানুষের মুখাপেক্ষী হয়ে থেকো না।

টিকাঃ
[২০১] তানবিহুল গাফিলিন, পৃ. ৩৫৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 এমন শরিকানা-ব্যবসা যাতে রয়েছে আল্লাহর অংশ

📄 এমন শরিকানা-ব্যবসা যাতে রয়েছে আল্লাহর অংশ


হজরত উমর রা.-এর আজাদকৃত গোলাম আবু সালেহ বলেন, হজরত উমর আমাদেরকে ভাগ ভাগ করে তিনটি কাজ করার নির্দেশ দিতেন। ফলে আমাদের একজন ব্যবসার জন্য মাল আমদানি করত, আরেকজন বিক্রি করত আর তৃতীয়জন আল্লাহর রাস্তায় জিহাদ করত।

টিকাঃ
[২০২] তানবিহুল গাফিলিন, পৃ. ৩৫৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00