📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইলমের জন্য গাড়িভর্তি

📄 ইলমের জন্য গাড়িভর্তি


উমর রা. বলেন, তোমরা ইলম অর্জন করো এবং ইলমের জন্য স্থির ও সহনশীল হয়ে ওঠো। শিক্ষকদের সামনে বিনয়ী হও। তোমাদের ছাত্ররাও যেন তোমাদের সামনে বিনয়ী হয়। সাবধান, অহংকারী আলেম হবে না। অন্যথায় এই অজ্ঞতাপূর্ণ আচরণের সাথে তোমার ইলম বহাল থাকবে না।

টিকাঃ
[১৯৫] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/৯৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বিনয়ের মূল

📄 বিনয়ের মূল


উমর রা. বলেন, বিনয়ের মূল হলো, কোনো মুসলমানের সঙ্গে দেখা হলে তাকে সালাম দেওয়া। মজলিসে নিজের অবস্থান নিচু হওয়ার ওপর সন্তুষ্ট থাকা। লোকেরা তোমার সৎকর্মের কথা বলে তোমাকে স্মরণ করছে এমনটা অপছন্দ করা।

টিকাঃ
[১৯৬] তানবিহুল গাফিলিন, পৃ. ১৪০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইলমি মজলিস

📄 ইলমি মজলিস


উমর রা. বলেন, মানুষ কখনো কখনো তিহামা পাহাড় পরিমাণ গুনাহ কাঁধে নিয়ে ঘর থেকে বের হয়, এরপর সে ইলমি কোনো মজলিসে বসে দ্বীনের কথাবার্তা শুনে গুনাহের ব্যাপারে ভীতসন্ত্রস্ত হয়ে ওঠে এবং তাওবা-ইসতেগফার করে এমন অবস্থায় ঘরে ফিরে যায় যে, তার কাঁধে একটা গুনাহও অবশিষ্ট থাকে না। তাই সাবধান, তোমরা কখনো আলেমদের মজলিস থেকে বিচ্ছিন্ন হবে না। কারণ আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আলেমদের মজলিসের চেয়ে উত্তম কোনো মজলিস সৃষ্টি করেননি।

টিকাঃ
[১৯৭] তানবিহুল গাফিলিন, পৃ. ৩৪৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 প্রকাশ্য কাজ

📄 প্রকাশ্য কাজ


উমর রা. এক ব্যক্তিকে বলেন, তুমি সবসময় ওই সকল কাজ করবে যেগুলো প্রকাশ্যে করা হয়ে থাকে। লোকটি তখন জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন! কোন কাজ প্রকাশ্যে করা হয়? তিনি বলেন, এমন সব কাজ, যদি কেউ তা দেখে ফেলে তাহলে সে কারণে তোমাকে লজ্জিত হতে হবে না।

টিকাঃ
[১৯৮] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/১১৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00