📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 প্রয়োজন পরিমাণে সন্তুষ্ট থাকা

📄 প্রয়োজন পরিমাণে সন্তুষ্ট থাকা


উমর রা. বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে থাকে, তার প্রয়োজন পূরণ হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা ভিন্ন অন্য কারও কাছে চায় সে ভ্রান্তিতে নিপতিত হয়। সামান্য সম্পদে যে তৃপ্ত হয় না, অঢেল সম্পদও তার প্রয়োজন পূরণ করতে পারে না। তাই যতটুকু হলেই যথেষ্ট হয়ে যায় তা নিয়ে সন্তুষ্ট থাকো। চরিত্রকে সবসময় পবিত্র রাখো। অন্যের সম্পদ আত্মসাৎ করা ছেড়ে দাও। কারণ পরকালে এর হিসাব হবে অত্যন্ত কঠিন。

টিকাঃ
[১৯১] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ১০৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমলের প্রতি উৎসাহ প্রদান

📄 আমলের প্রতি উৎসাহ প্রদান


উমর রা. বলেন, তোমাদের যে ব্যক্তি আমল করবে আমরা তার প্রশংসা করব আর যে আমল করবে না আমরা তাকে দোষারোপ করব।

টিকাঃ
[১৯২] হিলয়াতুল আউলিয়া, ৭/৭১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পরজীবী হবে না

📄 পরজীবী হবে না


উমর রা. বলেন, হে সম্মানিত কারিগণ, নিজেদের মাথা উঁচু করে রাখুন। অন্তরে যতটুকু একাগ্রতা রয়েছে তার চেয়ে বেশি একাগ্রতার প্রকাশ ঘটাতে যাবেন না। কল্যাণের ব্যাপারে প্রতিযোগিতা করুন। মানুষের মুখাপেক্ষী হয়ে থাকবেন না। কারণ সকল রাস্তা তো এখন স্পষ্টই।

টিকাঃ
[১৯৩] হিলয়াতুল আউলিয়া, ৭/৭১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুনিয়াবিমুখতা

📄 দুনিয়াবিমুখতা


উমর রা. একদিন হজরত আবু মুসা রা.-কে চিঠি লিখে বলেন, আখেরাত অর্জনের জন্য দুনিয়াবিমুখতার চেয়ে উত্তম কিছু নেই। মন্দ ও নিকৃষ্ট স্বভাব থেকে বেঁচে থাকবেন।

টিকাঃ
[১৯৪] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৫২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00