📄 অপচয়ের স্বরূপ
উমর রা. একবার ছেলে আবদুল্লাহ ইবনে উমরের কাছে গেলে দেখতে পান, তার কাছে কিছু গোশত রয়েছে। হজরত উমর তা দেখে বলেন, কেন গোশত খাচ্ছ? আবদুল্লাহ ইবনে উমর বলেন, গোশত খেতে মন চাচ্ছিল। হজরত উমর রা. তখন বলেন, বাহ, মন চাইলেই কি খেতে হবে? অপচয় হিসাবে এটাই তো যথেষ্ট যে, যা মন চাইল তাই খেয়ে ফেললাম。
টিকাঃ
[১৮৮] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৫৩
📄 দ্বীন হলো তাকওয়ার নাম
উমর রা. বলেন, শেষ রাতে উঠে গুনগুন করে জিকির করার নাম দ্বীন নয়; বরং দ্বীন হলো তাকওয়ার নাম。
টিকাঃ
[১৮৯] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৫৩
📄 ব্যক্তির আমানত
উমর রা. বলেন, ব্যক্তির নামাজ-রোজার প্রতি তাকানোর প্রয়োজন নেই; বরং তাকাতে হবে যে, সে সত্য বলে কি না, ঠিকঠাকমতো আমানত আদায় করে কি না এবং দুনিয়ার ব্যাপারে খোদাভীতি অবলম্বন করে কি না。
টিকাঃ
[১৯০] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৮৬৭
📄 প্রয়োজন পরিমাণে সন্তুষ্ট থাকা
উমর রা. বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে থাকে, তার প্রয়োজন পূরণ হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা ভিন্ন অন্য কারও কাছে চায় সে ভ্রান্তিতে নিপতিত হয়। সামান্য সম্পদে যে তৃপ্ত হয় না, অঢেল সম্পদও তার প্রয়োজন পূরণ করতে পারে না। তাই যতটুকু হলেই যথেষ্ট হয়ে যায় তা নিয়ে সন্তুষ্ট থাকো। চরিত্রকে সবসময় পবিত্র রাখো। অন্যের সম্পদ আত্মসাৎ করা ছেড়ে দাও। কারণ পরকালে এর হিসাব হবে অত্যন্ত কঠিন。
টিকাঃ
[১৯১] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ১০৩