📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তাকওয়া

📄 তাকওয়া


উমর রা. নিজেকে বলতেন, হে খাত্তাবের বেটা! তুমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করবে অন্যথায় তিনি তোমাকে শাস্তি দেবেন। তোমার ব্যাপারে তিনি কোনো পরোয়া করবেন না। তিনি আরও বলেন, যে ব্যক্তি নিজের মধ্যে আল্লাহর ভয় রাখে সে মন যা চায় তা করতে পারে না。

টিকাঃ
[১৮৫] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, পৃ. ১৮৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তারা সচ্ছল করে কিন্তু খরচ করে না

📄 তারা সচ্ছল করে কিন্তু খরচ করে না


উমর রা. বলেন, তোমরা ওই সকল ব্যক্তির নিকট যেয়ো না যারা পার্থিব ধনসম্পদ জমা করে কিন্তু আল্লাহর পথে তা ব্যয় করে না। কারণ এটা আল্লাহ তাআলার অসন্তোষের কারণ। আশঙ্কা রয়েছে, তাদের ভোগবিলাস ও বিত্তবৈভব দেখে তোমাদের অনেকেই নিজেদের নেয়ামতকে তুচ্ছ ও গৌণ ভাবতে শুরু করবে।

টিকাঃ
[১৮৬] প্রাগুক্ত, পৃ. ১৯৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বিনয়

📄 বিনয়


উমর রা. বলেন, কেউ যখন আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তখন আপন হিকমতের মাধ্যমে তাকে সম্মানিত করে তোলেন। তাকে বলা হয়, তুমি ওঠো, আল্লাহ তাআলা তোমাকে উঁচু করে দেবেন। সে নিজেকে অনেক তুচ্ছ ভাবে কিন্তু মানুষের চোখে সে হয়ে থাকে অনেক বড়。

টিকাঃ
[১৮৭] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৫৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অপচয়ের স্বরূপ

📄 অপচয়ের স্বরূপ


উমর রা. একবার ছেলে আবদুল্লাহ ইবনে উমরের কাছে গেলে দেখতে পান, তার কাছে কিছু গোশত রয়েছে। হজরত উমর তা দেখে বলেন, কেন গোশত খাচ্ছ? আবদুল্লাহ ইবনে উমর বলেন, গোশত খেতে মন চাচ্ছিল। হজরত উমর রা. তখন বলেন, বাহ, মন চাইলেই কি খেতে হবে? অপচয় হিসাবে এটাই তো যথেষ্ট যে, যা মন চাইল তাই খেয়ে ফেললাম。

টিকাঃ
[১৮৮] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৫৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00