📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 একাকিত্ব অবলম্বন

📄 একাকিত্ব অবলম্বন


উমর রা. বলেন, তোমরা একাকিত্ব অবলম্বন করো।

টিকাঃ
[১৭৭] প্রাগুক্ত, পৃ. ১৫৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নেতৃত্ব ও ফিকহ

📄 নেতৃত্ব ও ফিকহ


উমর রা. বলেন, জামাত ব্যতীত ইসলাম থাকতে পারে না আর নেতৃত্ব ব্যতীত জামাত থাকতে পারে না। আর আনুগত্য ব্যতীত নেতৃত্ব টিকে থাকতে পারে না।
জেনে রাখো, বিচারবিবেচনার ভিত্তিতে যাকে তার সম্প্রদায় নেতৃত্বের আসনে বসায় সেটা তার জন্য কল্যাণকর হয়ে থাকে। আর যাকে কোনো ধরনের বিচারবিবেচনা ছাড়াই নেতা বানিয়ে দেওয়া হয় সেটা তার এবং তার অনুসারী সকলের ধ্বংসের কারণ বনে যায়।
উমর রা. আরও বলেন, তোমরা নেতা হওয়ার আগে ইসলামের গভীর জ্ঞান অর্জন করো。

টিকাঃ
[১৭৮] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/৭৪, ১০৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ধীরস্থিরতা অবলম্বন

📄 ধীরস্থিরতা অবলম্বন


উমর রা. বলেন, আখেরাতের বিষয় ছাড়া বাকি সব বিষয়েই ধীরস্থিরতা অবলম্বন করা কল্যাণকর。

টিকাঃ
[১৭৯] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৪৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সঠিক হওয়ার আলামত

📄 সঠিক হওয়ার আলামত


উমর রা. বলেন, তোমার তাওবা যথার্থ হওয়ার আলামত হচ্ছে, আল্লাহর কাছে নিজের গুনাহের স্বীকারোক্তি প্রদান করা। আমল ইখলাসপূর্ণ হওয়ার আলামত হলো, অহংকার ও আত্মগরিমা ত্যাগ করা। সত্যিকার কৃতজ্ঞতার আলামত হলো, নিজের ভুলত্রুটি স্বীকার করা。

টিকাঃ
[১৮০] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, পৃ. ১৬৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00