📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জবানের ভুল

📄 জবানের ভুল


উমর রা. বলেন, কোনো কোনো ব্যক্তির ১০টা স্বভাবের নয়টাই ভালো হয়ে থাকে আর একটা হয় খারাপ। কিন্তু সেই একটাই বাকি নয়টার ওপর প্রবল হয়ে যায়। আমার নিবেদন হচ্ছে, তোমরা জবানের ভুলত্রুটি থেকে বেঁচে থাকবে।

টিকাঃ
[১৭৬] প্রাগুক্ত, পৃ. ১৩৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 একাকিত্ব অবলম্বন

📄 একাকিত্ব অবলম্বন


উমর রা. বলেন, তোমরা একাকিত্ব অবলম্বন করো।

টিকাঃ
[১৭৭] প্রাগুক্ত, পৃ. ১৫৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নেতৃত্ব ও ফিকহ

📄 নেতৃত্ব ও ফিকহ


উমর রা. বলেন, জামাত ব্যতীত ইসলাম থাকতে পারে না আর নেতৃত্ব ব্যতীত জামাত থাকতে পারে না। আর আনুগত্য ব্যতীত নেতৃত্ব টিকে থাকতে পারে না।
জেনে রাখো, বিচারবিবেচনার ভিত্তিতে যাকে তার সম্প্রদায় নেতৃত্বের আসনে বসায় সেটা তার জন্য কল্যাণকর হয়ে থাকে। আর যাকে কোনো ধরনের বিচারবিবেচনা ছাড়াই নেতা বানিয়ে দেওয়া হয় সেটা তার এবং তার অনুসারী সকলের ধ্বংসের কারণ বনে যায়।
উমর রা. আরও বলেন, তোমরা নেতা হওয়ার আগে ইসলামের গভীর জ্ঞান অর্জন করো。

টিকাঃ
[১৭৮] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/৭৪, ১০৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ধীরস্থিরতা অবলম্বন

📄 ধীরস্থিরতা অবলম্বন


উমর রা. বলেন, আখেরাতের বিষয় ছাড়া বাকি সব বিষয়েই ধীরস্থিরতা অবলম্বন করা কল্যাণকর。

টিকাঃ
[১৭৯] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৪৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00