📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নামাজে একাগ্রতা

📄 নামাজে একাগ্রতা


উমর রা. যদি কাউকে দেখতে পেতেন যে, সে নামাজে ঘাড় নিচু করে রেখেছে তাহলে তিনি তাকে দোররা মারতেন এবং বলতেন, তোমার অমঙ্গল হোক, খুশু বা একাগ্রতা তো অন্তরের বিষয়。

টিকাঃ
[১৭২] প্রাগুক্ত, পৃ. ১৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জ্ঞানের চাদর

📄 জ্ঞানের চাদর


উমর রা. বলেন, লোকসকল, আপনারা ইলম অন্বেষণ করুন। কারণ আল্লাহ তাআলা নিজের পছন্দের ব্যক্তিদের ইলমের মাধ্যমে ঢেকে রেখেছেন। কেউ কোনো ইলম অন্বেষণ করা শুরু করলে আল্লাহ তাআলা সে ইলমের চাদর দিয়ে তাকে ঢেকে নেন।

টিকাঃ
[১৭৩] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/৭০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আশা না রাখাটাই হলো ধনাঢ্যতা

📄 আশা না রাখাটাই হলো ধনাঢ্যতা


উমর রা. এক খুতবায় বলেন, জেনে রাখো, কারও কাছে আশা করা হলো দরিদ্রতা আর কারও কাছে আশা না রাখাটা হলো ধনাঢ্যতা। কেউ কোনোকিছু থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে যাওয়ার মাধ্যমেই তা থেকে ধনী হয়ে ওঠে।

টিকাঃ
[১৭৪] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৪৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দারিদ্রের পরিচয়

📄 দারিদ্রের পরিচয়


উমর রা. বলেন, যার কাছে রাতের খাবার হিসাবে শুকনো রুটিও আছে, সে দরিদ্র নয়; বরং যার কাছে কিছুই নেই সেই হলো দরিদ্র।

টিকাঃ
[১৭৫] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, ৮৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00