📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ভাষার পণ্ডিত

📄 ভাষার পণ্ডিত


উমর রা. বলেন, এই উম্মতের সে সকল লোকদের ব্যাপারে আমার আশঙ্কা হয়, যারা ভাষা সম্পর্কে বড় পণ্ডিত হবে কিন্তু অন্তর সম্পর্কে হবে সম্পূর্ণ মূর্খ।

টিকাঃ
[১৭০] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, ১৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যে আলেম দুনিয়ার প্রতি ভালোবাসা রাখে

📄 যে আলেম দুনিয়ার প্রতি ভালোবাসা রাখে


উমর রা. বলেন, তোমরা যদি এমন কোনো আলেমকে দেখো, যে দুনিয়ার প্রতি ভালোবাসা রাখে তাহলে তোমরা তার দ্বীন-ধর্মকে আপত্তিকর মনে করবে। কারণ ব্যক্তি যে বিষয়ের প্রতি ভালোবাসা রাখে ওই বিষয়ের মধ্যেই সে ডুবে যায়。

টিকাঃ
[১৭১] তানবিহুল মুগতাররিন, ১৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নামাজে একাগ্রতা

📄 নামাজে একাগ্রতা


উমর রা. যদি কাউকে দেখতে পেতেন যে, সে নামাজে ঘাড় নিচু করে রেখেছে তাহলে তিনি তাকে দোররা মারতেন এবং বলতেন, তোমার অমঙ্গল হোক, খুশু বা একাগ্রতা তো অন্তরের বিষয়。

টিকাঃ
[১৭২] প্রাগুক্ত, পৃ. ১৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জ্ঞানের চাদর

📄 জ্ঞানের চাদর


উমর রা. বলেন, লোকসকল, আপনারা ইলম অন্বেষণ করুন। কারণ আল্লাহ তাআলা নিজের পছন্দের ব্যক্তিদের ইলমের মাধ্যমে ঢেকে রেখেছেন। কেউ কোনো ইলম অন্বেষণ করা শুরু করলে আল্লাহ তাআলা সে ইলমের চাদর দিয়ে তাকে ঢেকে নেন।

টিকাঃ
[১৭৩] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/৭০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00