📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যা মন চাইবে তা-ই কি কিনে ফেলবে?

📄 যা মন চাইবে তা-ই কি কিনে ফেলবে?


হজরত জাবের ইবনে আবদুল্লাহ রা. একবার কিছু গোশত নিয়ে হজরত উমর রা.-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। হজরত উমর রা. তখন জিজ্ঞেস করেন, হে জাবের, এগুলো কী? হজরত জাবের রা. বলেন, এই তো, সামান্যকিছু গোশত। গোশত খেতে মন চাচ্ছিল তাই কিনে নিয়ে এলাম। হজরত উমর রা. তখন বলেন, আশ্চর্য, মন চাইলেই কিনে নিয়ে আসবে? তোমার কি ভয় হয় না যে, তুমি সে আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে যাতে বলা হয়েছে,
أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا
তোমরা তোমাদের সুখ পার্থিব জীবনেই নিঃশেষ করে ফেলেছ। (সুরা আহকাফ, ২০)

টিকাঃ
[১৬২] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৫৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পৃথিবীর শাসকদের জন্য ভর্ৎসনা

📄 পৃথিবীর শাসকদের জন্য ভর্ৎসনা


কেয়ামতের দিন আরশের অধিপতির পক্ষ থেকে পৃথিবীর শাসকদের প্রতি ভর্ৎসনা করা হবে, তবে কেবল তারাই রক্ষা পাবে যারা ইনসাফের ভিত্তিতে রাষ্ট্রপরিচালনা করেছে। সত্য ফয়সালা করেছে। এ ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ করেনি। স্বজনপ্রীতি করেনি। কোনোকিছুর আশা বা ভয়ের মাধ্যমে সে তাড়িত হয়নি। আল্লাহর কিতাবকে যে নিজের লক্ষ্য-উদ্দেশ্য বানিয়েছিল।

টিকাঃ
[১৬৩] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৫৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ফারায়েজ শিক্ষা করো

📄 ফারায়েজ শিক্ষা করো


উমর রা. বলেন, তোমরা যেভাবে কুরআন শিখে থাকো সেভাবে ফারায়েজ তথা উত্তরাধিকার সম্পত্তির বণ্টন নীতিমালা এবং সুন্নাহসমূহ শিখে নাও।

টিকাঃ
[১৬৪] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি ২/৪২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ধনসম্পদ দুনিয়াকে নষ্ট করে দাও

📄 ধনসম্পদ দুনিয়াকে নষ্ট করে দাও


উমর রা. বলেন, আমি লক্ষ করে দেখেছি যে, দুনিয়ার প্রতি লক্ষ রাখতে গেলে আখেরাত নষ্ট হয়ে যায় আর আখেরাতের প্রতি লক্ষ রাখতে গেলে দুনিয়া নষ্ট হয়ে যায়। বিষয়টা যেহেতু এমনই তাহলে তোমরা ধ্বংসশীল এই দুনিয়াকেই নষ্ট করে দাও।

টিকাঃ
[১৬৫] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৫৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00