📄 তোমাদের সন্তানদের শিক্ষা দাও
উমর রা.-এর নিয়ন্ত্রিত সকল শহরে চিঠি লিখে বলেন, পরসমাচার, তোমরা সন্তানদেরকে সাঁতার শেখাও, তাদেরকে অশ্বপরিচালনায় দক্ষ করে তোলো। প্রবাদবাক্য ও ভালো ভালো কবিতা মুখস্থ করাও।
টিকাঃ
[১৫২] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/১৮০
📄 উত্তম কথামালা
উমর রা. বলেন, যদি তিনটি বিষয় না থাকত তাহলে আমি কামনা করতাম, যেন আমার মৃত্যু হয়ে যায় এবং আমি আল্লাহর নিকট পৌঁছে যাই। তিনটি বিষয় হচ্ছে, আল্লাহর পথে জিহাদ, আল্লাহর দরবারে সেজদা এবং এমন সকল লোকদের মজলিসে বসতে পারা, যারা এমনভাবে উত্তম কথামালা নির্বাচন করে থাকে যেভাবে ভালো ও উৎকৃষ্ট খেজুর বাছাই করা হয়।
টিকাঃ
[১৫৩] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৭১
📄 আরবি ব্যাকরণ শেখা
উমর ইবনুল খাত্তাব রা. বলেন, তোমরা যেভাবে গুরুত্ব দিয়ে সুন্নত ও ফরজ বিধানগুলো শিখে থাকো সেভাবে নাহব তথা আরবি ব্যাকরণও জেনে নাও।
টিকাঃ
[১৫৪] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/২১৯
📄 সবর ও শোকর
উমর রা. বলেন, যদি সবর ও শোকর দুটি উট হতো তাহলে আমি উভয় উটেই আরোহণ করতাম।
টিকাঃ
[১৫৫] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/১২৬