📄 ধৈর্য
উমর রা. বলেন, আমরা ধৈর্যের মধ্যেই সর্বোত্তম জীবনের সন্ধান পেয়েছি।
টিকাঃ
[১৪৮] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, পৃ. ১৪৬
📄 তাওয়াক্কালকারীদের সাথে ওঠাবসা
উমর রা. বলেন, তোমরা তাওবাকারীদের সাথে ওঠাবসা করো, এর ফলে অন্তর সবচেয়ে বেশি কোমল হয়ে থাকে।
টিকাঃ
[১৪৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/
📄 জ্ঞানের পাত্র
উমর রা. বলেন, তোমরা আল্লাহর কিতাবকে ধারণ করো, ইলমের ফোয়ারা হয়ে ওঠো। যেদিনের রিজিক সেদিনই তা আল্লাহর কাছে চাও। অধিক পরিমাণ রিজিক চাইতে যাবে না, কারণ তা তোমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
টিকাঃ
[১৫০] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, ১৪৯
📄 তাহলে রক্ষণাবেক্ষণ এবং মানুষের চোখের সজ্জিত হওয়ার বিষয়টি কোথায় যাবে?
এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার ইচ্ছা করে, ব্যাপারটা শুনে উমর রা. তাকে জিজ্ঞেস করেন, তুমি কেন তাকে তালাক দেবে? লোকটি বলে, তার প্রতি ভালোবাসার টান বোধ করি না। হজরত উমর রা. তখন বলেন, আরে, সমাজের প্রতিটি ঘরই কি ভালোবাসার ওপর দাঁড়িয়ে আছে? যদি এমনই হতো তাহলে কেন পরিবার-পরিজনকে চোখে চোখে রাখতে হয় তাদের জন্য মানুষের কাছে লজ্জিত হতে হয়?
টিকাঃ
[১৫১] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/৮৯