📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তোমাদের দুনিয়া

📄 তোমাদের দুনিয়া


হজরত হাসান রা. বলেন, হজরত উমর রা. একদিন ময়লা-আবর্জনার স্তূপের নিকট দিয়ে যাওয়ার সময় কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে যান। তার সাথি-সঙ্গীরা এতে বিরক্তিবোধ করছিল। হজরত উমর রা. তখন বলেন, দেখো, এগুলো হচ্ছে তোমাদের দুনিয়া, যার জন্য তোমরা এত আগ্রহী হয়ে থাকো।

টিকাঃ
[১৪৭] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, ১৪৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ধৈর্য

📄 ধৈর্য


উমর রা. বলেন, আমরা ধৈর্যের মধ্যেই সর্বোত্তম জীবনের সন্ধান পেয়েছি।

টিকাঃ
[১৪৮] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, পৃ. ১৪৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তাওয়াক্কালকারীদের সাথে ওঠাবসা

📄 তাওয়াক্কালকারীদের সাথে ওঠাবসা


উমর রা. বলেন, তোমরা তাওবাকারীদের সাথে ওঠাবসা করো, এর ফলে অন্তর সবচেয়ে বেশি কোমল হয়ে থাকে।

টিকাঃ
[১৪৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জ্ঞানের পাত্র

📄 জ্ঞানের পাত্র


উমর রা. বলেন, তোমরা আল্লাহর কিতাবকে ধারণ করো, ইলমের ফোয়ারা হয়ে ওঠো। যেদিনের রিজিক সেদিনই তা আল্লাহর কাছে চাও। অধিক পরিমাণ রিজিক চাইতে যাবে না, কারণ তা তোমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

টিকাঃ
[১৫০] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, ১৪৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00