📄 ইখলাসপূর্ণ নিয়ত
উমর রা. বলেন, যে ব্যক্তির নিয়ত ইখলাসপূর্ণ হবে, আল্লাহ তাআলা তার এবং মানুষের মধ্যকার বিষয়ের জন্য যথেষ্ট হয়ে যাবেন। আর যে ব্যক্তি নিজের মধ্যে যা নেই যদি তার অধিকারী হওয়ার ভান ধরে, তাহলে আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন।
টিকাঃ
[১৪৬] হিলয়াতুল আউলিয়া, ১/৫০
📄 তোমাদের দুনিয়া
হজরত হাসান রা. বলেন, হজরত উমর রা. একদিন ময়লা-আবর্জনার স্তূপের নিকট দিয়ে যাওয়ার সময় কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে যান। তার সাথি-সঙ্গীরা এতে বিরক্তিবোধ করছিল। হজরত উমর রা. তখন বলেন, দেখো, এগুলো হচ্ছে তোমাদের দুনিয়া, যার জন্য তোমরা এত আগ্রহী হয়ে থাকো।
টিকাঃ
[১৪৭] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, ১৪৭
📄 ধৈর্য
উমর রা. বলেন, আমরা ধৈর্যের মধ্যেই সর্বোত্তম জীবনের সন্ধান পেয়েছি।
টিকাঃ
[১৪৮] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, পৃ. ১৪৬
📄 তাওয়াক্কালকারীদের সাথে ওঠাবসা
উমর রা. বলেন, তোমরা তাওবাকারীদের সাথে ওঠাবসা করো, এর ফলে অন্তর সবচেয়ে বেশি কোমল হয়ে থাকে।
টিকাঃ
[১৪৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/