📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইসলামের মর্যাদা

📄 ইসলামের মর্যাদা


উমর রা. বলেন, তোমরা ছিলে সবচেয়ে নিকৃষ্ট, অতঃপর আল্লাহ তাআলা তাঁর রাসুলের মাধ্যমে তোমাদেরকে সম্মানিত করেছেন। সুতরাং জেনে রাখো, তোমরা ইসলাম ছেড়ে যতই অন্য কোথাও মর্যাদা-সম্মান তালাশ করতে যাবে, আল্লাহ তাআলা তোমাদের ততই লাঞ্ছিত ও অপদস্থ করবেন।

টিকাঃ
[১৪৫] হিলয়াতুল আউলিয়া, ১/৪৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইখলাসপূর্ণ নিয়ত

📄 ইখলাসপূর্ণ নিয়ত


উমর রা. বলেন, যে ব্যক্তির নিয়ত ইখলাসপূর্ণ হবে, আল্লাহ তাআলা তার এবং মানুষের মধ্যকার বিষয়ের জন্য যথেষ্ট হয়ে যাবেন। আর যে ব্যক্তি নিজের মধ্যে যা নেই যদি তার অধিকারী হওয়ার ভান ধরে, তাহলে আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন।

টিকাঃ
[১৪৬] হিলয়াতুল আউলিয়া, ১/৫০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তোমাদের দুনিয়া

📄 তোমাদের দুনিয়া


হজরত হাসান রা. বলেন, হজরত উমর রা. একদিন ময়লা-আবর্জনার স্তূপের নিকট দিয়ে যাওয়ার সময় কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে যান। তার সাথি-সঙ্গীরা এতে বিরক্তিবোধ করছিল। হজরত উমর রা. তখন বলেন, দেখো, এগুলো হচ্ছে তোমাদের দুনিয়া, যার জন্য তোমরা এত আগ্রহী হয়ে থাকো।

টিকাঃ
[১৪৭] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, ১৪৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ধৈর্য

📄 ধৈর্য


উমর রা. বলেন, আমরা ধৈর্যের মধ্যেই সর্বোত্তম জীবনের সন্ধান পেয়েছি।

টিকাঃ
[১৪৮] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, পৃ. ১৪৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00