📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আল্লাহর কিছু বান্দা রয়েছে

📄 আল্লাহর কিছু বান্দা রয়েছে


উমর রা. বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার এমন কিছু বান্দা রয়েছে যারা প্রত্যাখ্যানের মাধ্যমেই বাতিলকে মিটিয়ে ফেলে আর আলোচনার মাধ্যমে হককে জীবিত করে তোলে। ইসলাম তাদেরকে যে বিষয়ে আগ্রহ প্রদান করে তারা সে বিষয়ে আগ্রহী হয়ে ওঠে এবং যে বিষয়ে সতর্ক থাকতে বলে সে বিষয়ে সতর্ক থাকে। বাহ্যিক চোখে তারা যা দেখতে পায় না, ইয়াকিনের মাধ্যমে তা প্রত্যক্ষ করে। আল্লাহর ভয় তাদের আমলকে একনিষ্ঠ করে তোলে। তারা ওই সকল বিষয় ছেড়ে দেয় যেগুলো একসময় তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তার বিপরীতে ওইসব বিষয় আঁকড়ে ধরে যেগুলো মৃত্যুর পরও তাদের সাথে থাকবে। পার্থিব জীবন তাদের জন্য হয় নেয়ামত, আর মৃত্যু হয় তাদের জন্য মর্যাদা。

টিকাঃ
[১৩৮] হিলয়াতুল আউলিয়া, ১/৫৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নিজেদের হিসাব নাও

📄 নিজেদের হিসাব নাও


উমর রা. বলেন, আল্লাহ তাআলা তোমাদের হিসাব গ্রহণের পূর্বে তোমরা নিজেরাই নিজেদের হিসাব গ্রহণ করো। তোমাদের আমল দাঁড়িপাল্লায় ওঠানোর পূর্বে তোমরা নিজেরাই পাপ-পুণ্যের হিসাব নাও। কারণ আজ তোমরা নিজেদের হিসাব গ্রহণ করলে তোমাদের আগামীকালের হিসাব সহজ হয়ে যাবে। আর প্রস্তুতি নিতে থাকো সেই মহান দিবসের জন্য যেদিন তোমাদেরকে এক মহান দরবারে (আল্লাহ তাআলার নিকট) পেশ করা হবে। এরপর তিনি তেলাওয়াত করেন,
يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَى مِنكُمْ خَافِيَةٌ
সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোনোকিছুই গোপন থাকবে না। (সূরা হাক্কাহ, ১৮)

টিকাঃ
[১৩৯] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, ১৪৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 অন্তরের মৃত্যু

📄 অন্তরের মৃত্যু


উমর রা. বলেন, যে ব্যক্তি অধিক পরিমাণে হাসাহাসি করে তার গাম্ভীর্য কমে যায়।
আর যে ব্যক্তি মানুষকে নিয়ে ঠাট্টা-মশকরা করে মানুষের চোখে সে হালকা হয়ে যায়।
মানুষ যে কাজ অধিক পরিমাণে করে তার মাধ্যমেই সে পরিচিত হয়ে ওঠে।
যে বেশি কথা বলে তার ভুল বেশি হয়, যার ভুল বেশি হয় তার লজ্জা কমে যায়, যার লজ্জা কমে যায় তার খোদাভীরুতা হ্রাস পায় আর যার খোদাভীরুতা হ্রাস পায় তার অন্তর মারা যায়。

টিকাঃ
[১৪০] সিফাতুস সাফওয়া, ১/১৪৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ঈদের পরিচয় জানা

📄 ঈদের পরিচয় জানা


উমর রা.-কে বলা হলো, অমুক তো মন্দ-খারাপ চেনে না! তখন তিনি বলেন, তাহলে সে তো শীঘ্রই তাতে লিপ্ত হয়ে পড়বে。

টিকাঃ
[১৪১] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ১/৯৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00