📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মন্দ ভাড়া

📄 মন্দ ভাড়া


উমর রা. একবার এমন কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করেন, যারা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করছিল। তিনি শুনতে পান তাদের এক ব্যক্তি একজনকে বলছে, তুমি তো আধাপাগল হয়ে গেলে! হজরত উমর রা. এই কথা শুনে বলেন, শারীরিক আঘাতের যন্ত্রণার চেয়ে মন্দ কথার আঘাত অধিক মারাত্মক。

টিকাঃ
[১৩৫] তাবাকাতে ইবনে সাদ, ৩/১৫১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নফসের শাস্তি

📄 নফসের শাস্তি


উমর ইবনুল খাত্তাব রা. একদিন কাঁধে করে মশকভরতি পানি আনছিলেন। তাকে এমনটা করার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার নফস আমাকে ধোঁকায় ফেলে দিয়েছিল, তাই আমি তাকে শাস্তি দিতে চাচ্ছি。

টিকাঃ
[১৩৬] যাহাবি কৃত সিয়ারু খুলাফায়ির রাশিদিন

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নির্দেশনা মানা ক্ষেত্রে খলিফার পরিবার

📄 নির্দেশনা মানা ক্ষেত্রে খলিফার পরিবার


উমর রা. যখন প্রজাসাধারণকে কোনো বিষয় থেকে নিষেধ করতেন তখন নিজের পরিবারের সদস্যদের নিকট এসে বলতেন, আমি লোকদেরকে যে বিষয়ে নিষেধ করেছি তা তোমরা শুনতে পেয়েছ। আমি যেন শুনতে না পাই যে, তোমাদের কেউ নিষিদ্ধ কোনো বিষয়ে লিপ্ত হয়েছে। এমন হলে তোমাদেরকে দ্বিগুণ শাস্তি ভোগ করতে হবে。

টিকাঃ
[১৩৭] তাবাকাতে ইবনে সাদ, ৩/১৫৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আল্লাহর কিছু বান্দা রয়েছে

📄 আল্লাহর কিছু বান্দা রয়েছে


উমর রা. বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার এমন কিছু বান্দা রয়েছে যারা প্রত্যাখ্যানের মাধ্যমেই বাতিলকে মিটিয়ে ফেলে আর আলোচনার মাধ্যমে হককে জীবিত করে তোলে। ইসলাম তাদেরকে যে বিষয়ে আগ্রহ প্রদান করে তারা সে বিষয়ে আগ্রহী হয়ে ওঠে এবং যে বিষয়ে সতর্ক থাকতে বলে সে বিষয়ে সতর্ক থাকে। বাহ্যিক চোখে তারা যা দেখতে পায় না, ইয়াকিনের মাধ্যমে তা প্রত্যক্ষ করে। আল্লাহর ভয় তাদের আমলকে একনিষ্ঠ করে তোলে। তারা ওই সকল বিষয় ছেড়ে দেয় যেগুলো একসময় তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তার বিপরীতে ওইসব বিষয় আঁকড়ে ধরে যেগুলো মৃত্যুর পরও তাদের সাথে থাকবে। পার্থিব জীবন তাদের জন্য হয় নেয়ামত, আর মৃত্যু হয় তাদের জন্য মর্যাদা。

টিকাঃ
[১৩৮] হিলয়াতুল আউলিয়া, ১/৫৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00