📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 হায়, যদি হতাম...

📄 হায়, যদি হতাম...


উমর রা. বলেন, হায়, যদি আমি আমার পরিবারের কোনো দুম্বা হতাম, তারা আমাকে খাইয়েদাইয়ে মোটাসোটা করত। আমি খুব মোটা হয়ে গেলে তখন তাদের পছন্দের লোকজন বেড়াতে এলে তারা আমাকে জবাই করে ফেলত। এরপর আমার কিছু অংশ ভুনা করত, কিছু অংশ শুকাতে দিত তারপর তারা খেয়েদেয়ে আমাকে ময়লা-আবর্জনা বানিয়ে ফেলে দিত। আফসোস, যদি বাস্তবে তা-ই হতো! আমি যদি মানুষ হয়ে জন্মগ্রহণ না করতাম।

টিকাঃ
[১২۹] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৭২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 উমর রা.-এর ভয়

📄 উমর রা.-এর ভয়


উমর রা. যখন আক্রমণের শিকার হয়ে শয্যাশায়ী তখন তিনি বলেন, আল্লাহর কসম, যদি আমার মালিকানায় দিগন্তভরতি স্বর্ণ থাকত, তাহলে আল্লাহর শান্তি থেকে বাঁচার জন্য আমি তার সবগুলোই দান করে দিতাম।

টিকাঃ
[১৩০] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৭২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 শাসকের দায়িত্ব

📄 শাসকের দায়িত্ব


উমর রা. বলেন, যদি ফোরাত নদীর তীরে কোনো ছাগলও বিপদে পড়ে মারা যায়, আমি মনে করি, এ কারণে কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে।

টিকাঃ
[১৩۱] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৭৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আশা ও ভয়

📄 আশা ও ভয়


উমর রা. বলেন, যদি আকাশ থেকে কেউ ঘোষণা করে, লোকসকল, তোমাদের একজন ব্যতীত সকলেই জান্নাতে প্রবেশ করবে তাহলে আশঙ্কা হয় আমি সেই একজন হয়ে যাই কি না।
আর যদি ঘোষণা প্রদান করা হয়, লোকসকল, একজন ব্যতীত তোমাদের সকলেই জাহান্নামি, তাহলে আমি আশাবাদী, আমিই হতে পারি সেই একজন।

টিকাঃ
[১৩۲] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৭৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00