📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 আশঙ্কার বিষয়

📄 আশঙ্কার বিষয়


উমর রা. বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি যে বিষয়ের ভয় করি তা হলো, কৃপণতা, প্রবৃত্তির অনুসরণ এবং গর্ব ও অহংকার。

টিকাঃ
[۱۲۵] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৭৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 কর্তব্যদায়ক কথা

📄 কর্তব্যদায়ক কথা


উমর রা. বলেন, যদি কেউ তোমাকে এমন কোনো কথা বলে যাতে তুমি কষ্ট পাও, তাহলে তুমি মাথা নুইয়ে দাও, যেন তা তোমাকে ডিঙিয়ে চলে যায়।

টিকাঃ
[۱۲۶] আল-ইকদুল ফারিদ, ২/১৩০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 নেতা বা সরদারের বৈশিষ্ট্য

📄 নেতা বা সরদারের বৈশিষ্ট্য


উমর ইবনুল খাত্তাব রা. এক ব্যক্তিকে বলেন, তোমার সম্প্রদায়ের নেতা কে? লোকটি বলে, আমি নিজেই। উমর রা. তখন বলেন, মিথ্যা বলছ তুমি। যদি তুমি নেতা হতে তাহলে তা বলতে না।

টিকাঃ
[۱۲۷] আল-ইকদুল ফারিদ, ২/১৩৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 ব্যক্তিত্ববোধ

📄 ব্যক্তিত্ববোধ


উমর রা. বলেন, ব্যক্তিত্ব দুই ধরনের, এক ধরনের ব্যক্তিত্ব হলো বাহ্যিক, আরেক ধরনের ব্যক্তিত্ব হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক ব্যক্তিত্ব হলো পবিত্র পোশাক-আশাক আর অভ্যন্তরীণ ব্যক্তিত্ব হলো চারিত্রিক নিষ্কলুষতা।

টিকাঃ
[۱۲۸] উয়ুনুল আখবার, ১/২৯৬

ফন্ট সাইজ
15px
17px