📄 গাঁধার চেয়ে অধম
উমর রা. বলেন, যার দ্বীন-ধর্ম আছে, তার মর্যাদা-সম্মান রয়েছে। যার জ্ঞানবুদ্ধি আছে তার একটি শেকড় রয়েছে। যার আচার-চরিত্র আছে তার ব্যক্তিত্ব আছে। যার এগুলোর কিছুই নেই সে গাধার চেয়েও অধম।
টিকাঃ
[১২۴] আল-ইকদুল ফারিদ, ২/১০২
📄 আশঙ্কার বিষয়
উমর রা. বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি যে বিষয়ের ভয় করি তা হলো, কৃপণতা, প্রবৃত্তির অনুসরণ এবং গর্ব ও অহংকার。
টিকাঃ
[۱۲۵] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৭৩
📄 কর্তব্যদায়ক কথা
উমর রা. বলেন, যদি কেউ তোমাকে এমন কোনো কথা বলে যাতে তুমি কষ্ট পাও, তাহলে তুমি মাথা নুইয়ে দাও, যেন তা তোমাকে ডিঙিয়ে চলে যায়।
টিকাঃ
[۱۲۶] আল-ইকদুল ফারিদ, ২/১৩০
📄 নেতা বা সরদারের বৈশিষ্ট্য
উমর ইবনুল খাত্তাব রা. এক ব্যক্তিকে বলেন, তোমার সম্প্রদায়ের নেতা কে? লোকটি বলে, আমি নিজেই। উমর রা. তখন বলেন, মিথ্যা বলছ তুমি। যদি তুমি নেতা হতে তাহলে তা বলতে না।
টিকাঃ
[۱۲۷] আল-ইকদুল ফারিদ, ২/১৩৪