📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 গর্বদেরদের দায়িত্ব

📄 গর্বদেরদের দায়িত্ব


উমর রা. বলেন, আমি কেবল এই উদ্দেশ্যে আমার গভর্নরদের পাঠাই যেন তারা তোমাদেরকে দ্বীনি বিধিবিধান ও সুন্নাহ শিক্ষা দিতে পারে। আমি তাদের এই উদ্দেশ্যে পাঠাই না যে, তারা তোমাদের প্রহার করবে এবং তোমাদের অর্থসম্পদ আত্মসাৎ করে নিয়ে যাবে। তোমাদের কারও কোনো বিষয়ে অভিযোগ থাকলে সে যেন তা আমার নিকট পেশ করে। যে সত্তার হাতে আমার প্রাণ তাঁর শপথ করে বলছি, যদি কেউ এমন করে তাহলে অবশ্যই আমি নিজে তাকে প্রাপ্য শাস্তি দেবো।
আমর ইবনুল আস তখন দাঁড়িয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যাকে গভর্নর হিসাবে পাঠাচ্ছেন সে যদি প্রজাদের শিষ্টাচার শিক্ষা দিতে গিয়ে তাকে প্রহার করে তাহলে কি আপনি তাকে শাস্তি দেবেন? উমর ইবনুল খাত্তাব রা. তখন বলেন, যে সত্তার হাতে উমরের প্রাণ তাঁর শপথ করে বলছি, আমি অবশ্যই তাকে তার প্রাপ্য দেবো। আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি নিজেই উপযুক্ত ব্যক্তিকে প্রাপ্য শাস্তি দিতেন。

টিকাঃ
[১২১] আল-ইকদুল ফারিদ, ৪/৬০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মুসলিমদের মর্যাদা

📄 মুসলিমদের মর্যাদা


উমর রা. গভর্নরদেরকে চিঠি লিখে বলেন, কোনো কাফেরকে কোনো মুসলমান থেকে কোনো ধরনের সেবা গ্রহণের সুযোগ প্রদান করবেন না।

টিকাঃ
[১২২] আল-ইকদুল ফারিদ, ৪/৪০৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 শিকল

📄 শিকল


শারীরিক সুখশান্তি হলো এক ধরনের শিকল, যা ব্যক্তিকে বন্দিদশায় ফেলে দেয়। তোমরা স্থূলকায় হওয়া থেকে বেঁচে থাকো। কারণ স্থূলতাও এক ধরনের শিকল, যা ব্যক্তিকে বন্দি করে ফেলে।

টিকাঃ
[১২৩] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/২৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 গাঁধার চেয়ে অধম

📄 গাঁধার চেয়ে অধম


উমর রা. বলেন, যার দ্বীন-ধর্ম আছে, তার মর্যাদা-সম্মান রয়েছে। যার জ্ঞানবুদ্ধি আছে তার একটি শেকড় রয়েছে। যার আচার-চরিত্র আছে তার ব্যক্তিত্ব আছে। যার এগুলোর কিছুই নেই সে গাধার চেয়েও অধম।

টিকাঃ
[১২۴] আল-ইকদুল ফারিদ, ২/১০২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00