📄 দ্রুত হাঁটা
উমর রা. দ্রুত হাঁটতেন। তিনি এ ব্যাপারে বলতেন, দ্রুত হাঁটার ফলে দ্রুত প্রয়োজন পূরণ করা যায় এবং হাঁটার সময় গর্ব ও অহমিকার ভাব আসে না।
টিকাঃ
[১০৯] আর-রিসালাতুল কুশাইরিয়া, ১৪৬
📄 সন্তুষ্টি
উমর রা. বলেন, সকল কল্যাণ রয়েছে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার মধ্যে। তাই সক্ষম হলে তুমি সর্বক্ষেত্রেই আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবে, অন্যথায় ধৈর্যধারণ করবে।
টিকাঃ
[১১০] আর-রিসালাতুল কুশাইরিয়া, ১৯৭
📄 যদি কেয়ামত দিবস না থাকত
উমর রা. বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় রাখে সে নিজের রাগ ও ক্ষোভ অনুযায়ী চাইলেই যা-কিছু করতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে মনে যা চায় তা করতে পারে না। জেনে রাখো, যদি কেয়ামত না থাকত তাহলে পরিস্থিতি বর্তমান থেকে ভিন্নরকম হতো।
টিকাঃ
[১১১] রিসালাতুল মুসতারশিদিন, ৫০
📄 কোনো পরোয়া নেই
উমর রা. বলেন, কোন অবস্থায় আমার সকাল হলো আমি তা নিয়ে ভাবি না। যে অবস্থায় আমি সকাল করলাম তা আমার পছন্দনীয় নাকি অপছন্দনীয় এসবের প্রতি ভ্রূক্ষেপ করি না। কারণ হচ্ছে, আমি জানি না কল্যাণ কোন বিষয়ে রয়েছে। আমি যা কামনা করছি তাতে নাকি যা অপছন্দ করছি তাতে।
টিকাঃ
[১১২] সামারকান্দি কৃত তানবিহুল গাফিলিন, ৩৬৪