📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নারীদের তিন শ্রেণি

📄 নারীদের তিন শ্রেণি


উমর রা. বলেন, নারীরা তিন ধরনের।
এক. নম্র-ভদ্র, পুণ্যবান চরিত্রের অধিকারী মুসলিম রমণী। যারা নিজের পরিবার-পরিজনকে সহযোগিতা করে থাকে। তাদের দুঃখদুর্দশার কারণ বনে না।
দুই. আরেক ধরনের মহিলা আছে, যারা কেবল সন্তান জন্ম দেয়। তাদেরকে সন্তান ধারণের পাত্র আখ্যা দেওয়া যায়।
তিন. তৃতীয় এক ধরনের মহিলা আছে, যাদের চরিত্র হয় খারাপ। এ ধরনের মহিলার মাধ্যমে আল্লাহ বিভিন্ন পুরুষদের গলায় লাগিয়ে দেন।

টিকাঃ
[১০৮] আল-ইকদুল ফারিদ, ৬/১২০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দ্রুত হাঁটা

📄 দ্রুত হাঁটা


উমর রা. দ্রুত হাঁটতেন। তিনি এ ব্যাপারে বলতেন, দ্রুত হাঁটার ফলে দ্রুত প্রয়োজন পূরণ করা যায় এবং হাঁটার সময় গর্ব ও অহমিকার ভাব আসে না।

টিকাঃ
[১০৯] আর-রিসালাতুল কুশাইরিয়া, ১৪৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সন্তুষ্টি

📄 সন্তুষ্টি


উমর রা. বলেন, সকল কল্যাণ রয়েছে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার মধ্যে। তাই সক্ষম হলে তুমি সর্বক্ষেত্রেই আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবে, অন্যথায় ধৈর্যধারণ করবে।

টিকাঃ
[১১০] আর-রিসালাতুল কুশাইরিয়া, ১৯৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যদি কেয়ামত দিবস না থাকত

📄 যদি কেয়ামত দিবস না থাকত


উমর রা. বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় রাখে সে নিজের রাগ ও ক্ষোভ অনুযায়ী চাইলেই যা-কিছু করতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে মনে যা চায় তা করতে পারে না। জেনে রাখো, যদি কেয়ামত না থাকত তাহলে পরিস্থিতি বর্তমান থেকে ভিন্নরকম হতো।

টিকাঃ
[১১১] রিসালাতুল মুসতারশিদিন, ৫০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00